সূচী-পত্র AOE LON rif En Ob: Lyte TL Le OE ME rior adil a hol ন AROS ASIN E RE মুহাম্মদ (সাল্লাল্লাহু ওয়াসাল্লাম) আল্লাহর রাসূল, আর যে সমস্ত লোক তাহার সাহচর্য পাইয়াছে, তাহারা কাফেরদের মোকাবেলায় কঠোর কিন্তু নিজেদের মধ্যে সদয়! হে শ্রোতা! তুমি তাহাদিগকে দেখিবে কখনও রুকু করিতেছে, কখনও সেজদা করিতেছে এবং আল্লাহর দয়া ও মেহেরবানী কামনায় লিপ্ত রহিয়াছে। তাহাদের (অনুনয় বিনয়ের) চিহ্ন তাহাদের চেহারার উপর সেজদার কারণে পরিস্ফুটিত হইয়া আছে। তাহাদের এই গুণাবলী তওরাতে এবং ইঞ্জীলে আছে। যেমন শস্য-_সে প্রথমে অৎকুর বাহির করিল অতঃপর উহাকে শক্তিশালী করিল, অতঃপর হষ্টপুষ্ট হইল, তৎপর উহা নিজ কাণ্ডের উপর দাঁড়াইয়া গেল। ফলে, উহা কৃষককে আনন্দ দিতে লাগিল। (তেদ্রপ সাহাবীদের মধ্যে প্রথমে দুর্বলতা ছিল। তারপর দিন দিন তাহাদের শক্তি বৃদ্ধি পাইতে থাকিল। (আর আল্লাহ্ তায়ালা এইভাবে প্রতিপালন ও শক্তি বৃদ্ধি এইজন্য করিয়াছেন) যেন আল্লাহ তায়ালা তাহাদের দ্বারা কাফেরদের অস্তর্জালা সৃষ্টি করেন। তাহাদের মধ্যে যাহারা ঈমান আনিয়াছে এবং নেক আমল করিতেছে আল্লাহ তাহাদের সহিত মাগফিরাত এবং বড় প্রতিদানের ওয়াদা করিয়াছেন। ফায়দা £ঃ এই আয়াতের উদ্দেশ্য যদিও স্পষ্টতঃ রুকু, সেজদা ও নামাযের ফযীলত বর্ণনা করা এবং তাহা পরিষ্কারভাবেই বুঝা যাইতেছে। তবুও কালেমায়ে তাইয়্যেবার দ্বিতীয় অংশ “মুহাম্মাদুর রাসূলুল্লাহ’র ফযীলতও ইহা দ্বারা স্পষ্ট বুঝা যাইতেছে। ইমাম রাধযী (রহঃ) লিখিয়াছেন, হোদায়বিয়ার সন্ধির সময় কাফেররা চুক্তিপত্রে ‘মুহাম্মাদুর রাসূলুল্লাহ” লিখিতে অস্বীকার করিয়া ‘মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ্’ লিখিবার জন্য পীড়াপীড়ি করিয়াছিল। তাই উপরের আয়াতে আল্লাহ তায়ালা বলেন, মুহাম্মদ আল্লাহর রাসূল এই কথার উপর স্বয়ং আল্লাহ তায়ালা নিজেই সাক্ষী। আর যেখানে প্রেরক নিজেই স্বীকার করে যে, অমুক ব্যক্তি আমার দৃত সেখানে অন্য কেহ লাখো অস্বীকার করিলেও কিছু আসে যায় না। এই সাক্ষ্যের স্বীকৃতি হিসাবে আল্লাহ তায়ালা ‘মুহাম্মদুর রাসূলুল্লাহ’ এরশাদ ফরমাইয়াছেন। এই আয়াতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রহিয়াছে। তন্মধ্যে পৃষ্ঠাঃ 323 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।