দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র হইতে রক্ষা কর। উক্ত দাবীর সপক্ষে প্রমাণ হিসাবে এই আয়াতের উপর খুবই জোর দেওয়া হয়; যেন পুরা কুরআন শরীফে আমলের জন্য শুধুমাত্র এই একটি আয়াতই নাযিল হইয়াছে। অথচ সর্বপ্রথম তো আয়াতটির ব্যাখ্যা অভিজ্ঞ আলেমের নিকট হইতে জানিয়া লওয়া উচিত ছিল। এইজন্যই ওলামায়ে কেরাম বলেন, শুধুমাত্র শাব্দিক তরজমা দেখিয়াই নিজেকে কুরআনের আলেম মনে করা মূর্খতার শামিল। সাহাবায়ে কেরাম (রাষযিঃ) ও তাবেমীন হইতে উক্ত আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে যাহা বর্ণিত হইয়াছে তাহা নিম্নে উল্লেখ করা হইল $ হযরত কাতাদাহ (রাঘিঃ) বলেন, দুনিয়ার কল্যাণের অর্থ হইল সুস্বাস্থ্য ও প্রয়োজন পরিমাণ রিযিক। হযরত আলী (রাযিঃ) বলেন, ইহার অর্থ নেক বিবি। হযরত হাসান বসরী (রহঃ) বলেন, ইহার অর্থ এলেম ও এবাদত সুদ্দী (রহঃ) বলেন, ইহার অর্থ পবিত্র মাল। হযরত ইবনে ওমর (রাযিঃ) হইতে বর্ণিত অর্থ হইল, নেক সন্তান ও মখলুকের প্রশংসা। হযরত জাফর (রাযিঃ) হইতে বর্ণিত অর্থ হইল, স্বাস্থ্য, যথেষ্ট পরিমাণ রিযিক, আল্লাহর কালামের অর্থ বুঝিতে পারা, শত্রুর উপর জয়লাভ করা এবং নেক লোকের সঙ্গ লাভ করা। হয়_যেমন আমারও মন ইহা চায়--তবু লক্ষ্য করার বিষয় হইল এই দুনিয়ার মধ্যে লিপ্ত হইতে বা উহার মধ্যে পরিপূর্ণ মত্ত হইতে বলা হয় নাই। আর আল্লাহর দরবারে চাওয়া--চাই ছেঁড়া জূতা সেলাইয়ের ব্যাপারেই হউক না কেন_-ইহা তো সরাসরি দ্বীনেরই অন্তর্ভুক্ত। তৃতীয়তঃ দুনিয়া হাসিল করিতে এবং দুনিয়া কামাই করিতে কে নিষেধ করে? অবশ্যই হাসিল করুন এবং খুব আগ্রহ সহকারে হাসিল করুন ; আমাদের কখনও এই উদ্দেশ্য নয় যে, দুনিয়ার মত উপকারী ও লাভজনক বস্তুকে আপনি ছাড়িয়া দিন। বরং আমাদের উদ্দেশ্য হইল, যতটুকু চেষ্টা-পরিশ্রম দুনিয়ার জন্য করেন উহা হইতে বেশী না হইলেও কমপক্ষে উহার সম পরিমাণ চেষ্টা-সাধনা দ্বীনের জন্য করুন। কেননা, আপনারই কথা অনুসারে উক্ত আয়াতে দ্বীন ও দুনিয়া উভয়কে সমান পর্যায়ে রাখা হইয়াছে। নতুবা আমার প্রশ্ন হইল যে কুরআনে উক্ত আয়াত রহিয়াছে সেই কুরআনেই এই আয়াতও রহিয়াছে, যাহা এই কিতাবে কিছু পূর্বে উল্লেখিত হইয়াছে। অর্থাৎ ৩২ পৃষ্ঠাঃ 32 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।