সূচী-পত্র ফাযায়েলে তবলাগ- ২৫ আপনাদের উন্নতি তো তাহাদেরই খুশী ও আনন্দের কারণ হইবে। কেননা আপনাদের ধারণা মতে তাহাদের রুজি যখন আপনাদের দ্বারাই আসে, তখন যে পরিমাণ পার্থিব উন্নতি ও সচ্ছলতা আপনাদের হইবে উহা তাহাদেরও উন্নতি ও সচ্ছলতার কারণ হইবে। কিন্ত এতদসত্বেও এইসব স্বার্থপর (?) মোল্লাগণ আপনাদের বিরোধিতা করেন। নিশ্চয়ই কোন অপারগতার কারণে বাধ্য হইয়া তাহারা দুনিয়ার লাভকে বিসর্জন দিতেছেন এবং আপনাদের মত দরদী বন্ধুদের হইতে দূরে সরিয়া যেন নিজেদের দুনিয়া নষ্ট করিতেছেন। বন্ধুগণ ! একটু চিন্তা করিয়া দেখুন--যদি এই মোল্লাগণ এইরূপ কোন কথা বলেন, যাহা কুরআন পাকেও স্পষ্টভাবে উল্লেখ আছে, তবে শুধুমাত্র জিদ ও হিংসার বশবর্তী হইয়া উহা হইতে মুখ ফিরাইয়া নেওয়া সুস্থ জ্ঞানেরই শুধু বিপরীত নয় বরং ইসলামের শানেরও খেলাফ। কারণ, এই মোল্লারা যতই অনুপযুক্ত হউন না কেন ; যখন তাহারা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার বাণীসমূহ আপনাদের নিকট পৌছাইতেছেন তখন এইগুলির উপর আমল করা আপনাদের উপর ফরজ ; অমান্য করিলে অবশ্য জবাবদেহী করিতে হইবে। চরম. পর্যায়ের বোকা মানুষও এই কথা বলিতে পারে না যে, সরকারী আইনের এইজন্য কোন পরোয়া করি না যেহেতু ঘোষণাকারী একজন মেথর ছিল। আপনাদের জন্য ইহাও বলা উচিত নয় যে, এই মৌলবীরা ধর্মীয় কাজে সীমাবদ্ধ থাকার দাবী করা সত্বেও সর্বদা দুনিয়ার মানুষের নিকট সওয়াল করিয়া থাকেন। কেননা, আমার যতটুকু ধারণাঁপ্রকৃত আলেম কখনও নিজের জন্য সওয়াল করেন না, বরং যিনি যে পরিমাণ আল্লাহর ইবাদতে মগু থাকেন, তিনি হাদিয়া গ্রহণ করিবার ক্ষেত্রেও সেই পরিমাণ অমুখাপেক্ষী হইয়া থাকেন। হাঁ, কোন দ্বীনি কাজের জন্য সওয়াল করিলে তিনি নিজের জন্য সওয়াল না করার যে সওয়াব পাইতেন তাহা অপেক্ষা ইনশাআল্লাহ বেশী সওয়াবের ভাগী হইবেন। অনেকেই বলিয়া থাকেন, দ্বীন-ইসলামে বৈরাগ্য বা সংসারত্যাগী হওয়ার কোন শিক্ষা নাই বরং ইহাতে দ্বীন ও দুনিয়া উভয়টিকে সমান পর্যায়ে রাখা হইয়াছে, আল্লাহ তায়ালা কুরআনেই বলিয়াছেন ৪ SOIL EILL; LENISIEL Ci 5 Enis অর্থ ৪ হে পরওয়ারদেগার ! তুমি আমাদিগকে দুনিয়াতে তও কল্যাণ দান কর এবং আখেরাতেও কল্যাণ দান কর এবং আমাদিগকে দোযখের শাত্তি পৃষ্ঠাঃ 31 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।