দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র প্রথম অধ্যায় ফাযায়েলে যিকির বা হাদীসে-নববী নাও আসিত তবুও সেই প্রকৃত দাতার যিকির এমনই যে, বান্দার জন্য এক মুহৃর্তও উহা হইতে গাফেল হওয়া উচিত নয়। কেননা, এ পবিত্র সত্তার দান ও অনুগ্রহ প্রতি মুহূর্তে বান্দার উপর এত অধিক পরিমাণে বর্ষিত হইতেছে যে, না উহার কোন শেষ আছে, না কোন তুলনা হইতে পারে। এইরূপ মহান দাতাকে স্মূরণ করা, তাহার যিকির করা, তাহার শোকর ও অনুগ্রহ স্বীকার করা একটি স্বভাবজাত বস্তু। কবি বলেন $ LLAALLL ANIL h ples অর্থাৎ, আল্লাহ তায়ালার লাখো দয়া ও এহসান আমার উপর প্রতি মুহূর্তে বর্ষিত হইতেছে ; তাঁহারই জন্য আমার জান কুরবান। তদুপরি এই পবিত্র যিকিরের প্রতি প্রেরণা ও উৎসাহ দানে যখন কুরআন, হাদীস এবং বুযুর্গানে দ্বীনের অসংখ্য বাণী ও ঘটনা ভরপুর রহিয়াছে, তখন আল্লাহর যিকিরের নূর ও বরকতের যে শেষ নাই তাহা বলার অপেক্ষা রাখে না। তথাপি আমরা এই মোবারক যিকির সম্পর্কে প্রথমতঃ কিছু আয়াত ও পরে কিছু হাদীস পেশ করিতেছি। প্রথম পরিচ্ছেদ Ulidbinhiiatld SICH HO LOPE ALLAA wtb © ied অতএব তোমরা আমাকে স্মরণ কর (অর্থাৎ আমার যিকির কর)। তোমাদিগকে স্মরণ রাখিব। তোমরা আমার শোকর আদায় কর ; আমার না-শোকরী করিও না। পৃষ্ঠাঃ 309 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।