দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

শ্রদ্ধেয় চাচাজান হযরত মাওলানা ইলিয়াছ (রহঃ)কে আল্লাহ তায়ালা দ্বীন প্রচারের ব্যাপারে বিশেষ যোগ্যতা ও জয্বা দান করিয়াছেন। তাঁহার তবলীগে-দ্বীনের যে তৎপরতা বর্তমানে ভারতের সীমাস্ত পার হইয়া সুদূর হেজায পর্যন্ত পৌছিয়া গিয়াছে, উহার এখন আর কাহারও পরিচয় দেওয়ার প্রয়োজন নাই। উহার সুফল দ্বারা সাধারণভাবে ভারত ও বহির্ভারত এবং বিশেষ করিয়া মেওয়াতবাসীগণ যে কি পরিমাণ উপকৃত হইয়াছেন ও হইতেছেন তাহা ওয়াকিফহাল মহলের নিকট অজানা নাই। তাঁহার তবলীগী উসুলগুলি এমনই মজবূত ও পরিপল্ধ যে, স্বভাবতই এইগুলির সুফল ও বরকত নিশ্চিত। তাঁহার গুরুত্বপূর্ণ মূলনীতিসমূহের মধ্যে একটি হইল, মোবাল্লেগগণ আল্লাহর যিকিরের প্রতি যত্নবান হইবে। বিশেষতঃ তবলীগের কাজ করার সময়গুলিতে অধিক পরিমাণে আল্লাহর যিকির করিতে থাকিবে। তাঁহার এই নীতির বরকত ও কল্যাণ আমি স্বচক্ষে দেখিয়াছি এবং বনু মানুষের মুখে নিজ কানে শুনিয়াছি। এইজন্য যিকিরের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আমি নিজেই অনুভব করি। তদুপরি যাহারা এ যাবত শুধু হুকুম পালনার্থে যিকিরের এহতেমাম করিয়া আসিতেছে তাহাদের নিকট যিকিরের ফাযায়েল পৌছাইয়া দেওয়ার জন্য আমার শ্রদ্ধেয় চাচাজানও আমাকে হুকুম করিয়াছেন। ইহাতে যিকিরের ফাযায়েল ও পুরস্কারের কথা জানিয়া এবং আল্লাহর যিকির যে কত বড় নেয়ামত ও কত বড় দৌলত--এই উপলব্ধি লইয়া স্বতঃস্ফূর্ত মনে আগ্রহের সহিত তাহারা আল্লাহর যিকির করিবে। যিকিরের সমস্ত ফাযায়েল বর্ণনা করা আমার মত সম্বলহীনের পক্ষে মোটেও সম্ভব নয় ; এমনকি বাস্তবেও ইহা সম্ভব নয়। তাই সংক্ষেপে এই কিতাবে মাত্র কয়েকখানি রেওয়ায়েত পেশ করিতেছি। প্রথম অধ্যায় $ সাধারণ যিকিরের ফাযায়েল। দ্বিতীয় অধ্যায় $ সর্বোত্তম যিকির কালেমায়ে তাইয়্যেবার ফাযায়েল। তৃতীয় অধ্যায় ৪ কালেমায়ে ছুওম অর্থাৎ তসবীহে ফাতেমীর ফাযায়েল। পৃষ্ঠাঃ 308 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।