td 4 - ANAL CAA AO LANA LAA EAI TES Las BSG DEGAS HGS ? {1 EAE SPINA ভূমিকা আল্লাহ তায়ালার পবিত্র নামের মধ্যে যে বরকত, লজ্জত, স্বাদ, আনন্দ ও শাস্তি রহিয়াছে, তাহা এমন কোন ব্যক্তির নিকট অস্পষ্ট নহে, যে কিছুদিন এই পাক নামের যিকির করিয়াছে এবং দীর্ঘ সময় উহাতে অভ্যস্ত হইয়া গিয়াছে। এই পবিত্র নাম অন্তরের সুখ ও শাস্তির কারণ। স্বয়ং আল্লাহ তায়ালা এরশাদ ফরমাইয়াছেন ৪ A 22123 3 La SBA iN অর্থ £ঃ তোমরা ভালভাবে বুঝিয়া লও, আল্লাহ তায়ালার যিকির এর মধ্যে এই বৈশিষ্ট্য আছে যে, ইহার) দ্বারা অন্তর শাস্তি লাভ করে। (সূরা রা'দ, আয়াত £ ২৮) বর্তমান দুনিয়াতে পেরেশানী ব্যাপক হইয়া গিয়াছে ; সর্বত্র অশান্তি বিরাজ করিতেছে। প্রতিদিন চিঠিপত্রের মাধ্যমে লোকেরা বিভিন্ন পেরেশানী ও অশান্তির খবর লিখিয়া পাঠাইতেছে। এই কিতাবের উদ্দেশ্য হইল, ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে পেরেশান লোকেরা যেন নিজেদের চিকিৎসা ও ওষধ জানিয়া লইতে পারে এবং সৌভাগ্যবান লোকেরা যেন আল্লাহর যিকিরের মাহাত্ম্য জানিয়া লাভবান হইতে পারে। আর ইহাও অসম্ভব নহে যে, এই কিতাবের ওসীলায় কোন বান্দা এখলাসের সহিত আল্লাহর নাম লইবার তাওফীক পাইয়া যাইবে। সেই সঙ্গে আমি অধম ও বেআমলের জন্য ইহা এমন সময় কাজে আসিবে যখন একমাত্র আমলই কাজে আসিয়া থাকে। হা, আল্লাহ তায়ালা যদি কাহাকেও আমল ছাড়াই নিজ রহমতে নাজাত দিয়া দেন, তবে উহা ভিন্ন কথা। পৃষ্ঠাঃ 307 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।