সূচী-পত্র _________ 1 ফাযায়েলে কুরআন-১১৪ ]__ কারণ হইয়া থাকে তাই মালের কথা বিশেবভাবে উল্লেখ করা হইয়াছে। নতুবা উদ্দেশ্য হইল হজ্জের শর্তসমূহ যদি পাওয়া যায় তবে হজ্জ করিবে। ১৩. দৈনিক বার রাকাত সুন্নতে মুয়াক্কাদা আদায় করিবে! ইহার বিস্তারিত বর্ণনা অন্য হাদীসে এইরূপ আসিয়াছে _ফজরের ফরযের আগে দুই রাকাত, যোহরের ফরযের আগে চার রাকাত ও পরে দুই রাকাত মাগরিবের ফরযের পরে দুই রাকাত এবং এশার ফরযের পরে দুই রাকাত। ১৪. বিতরের নামায কোন রাত্রেই তরক করিবে না। (যেহেতু এই নামাযের গুরুত্ব সুন্নতে মুয়াক্কাদার চাইতেও বেশী তাই এত তাকিদের সহিত বলিয়াছেন।) ১৫, আল্লাহর সহিত কোন কিছুকে শরীক করিবে না। ১৬, পিতামাতার অবাধ্যতা করিবে না। ১৭, জুলুম করিয়া ইয়াতিমের মাল খাইবে না। (অর্থাৎ, যদি কোন কারণে এতীমের মাল খাওয়া জায়েয হয় যেমন কোন কোন অবস্থাতে হইয়া থাকে তবে কোন দোষ নাই।) . ১৮. শরাব পান করিবে না। ১৯. যিনা করিবে না। ২০, মিথ্যা কসম খাইবে না। ২১. মিথ্যা সাক্ষ্য দিবে না। ২২. নফসের খাহেশ অনুযায়ী চলিবে না। ২৩. মুসলমান ভাইয়ের গীবত করিবে না। ২৪. সচ্চরিত্রা মহিলাকে অপবাদ দিবে না। (এমনিভাবে সচ্চরিত্র পুরুষকেও না।) ২৫. মুসলমান ভাইয়ের সহিত বিদ্বেষ রাখিবে না। ২৬. খেলাধুলায় লিপ্ত হইবে না। ২৭, রং-তামাশায় অংশগ্রহণ করিবে না। ২৮. কোন খাটো লোককে দোষ বুঝাইবার উদ্দেশ্যে খাটো বলিবে না। (অর্থাৎ যদি কোন নিন্দাসূচক শব্দ এইরূপ প্রচলিত হইয়া থাকে যে, উহা বলার দ্বারা দোষ বুঝায় না এবং দোষের নিয়তে বলাও হয় না, যেমন কাহারো নাম বুদ্ধু বলিয়া প্রচলিত হইয়া গিয়াছে এমতাবস্থায় কোন ক্ষতি নাই। কিন্তু দোষ প্রকাশের উদ্দেশ্যে এইরূপ বলা জায়েয নাই।) ২৯. কাহাকেও উপহাস করিবে না। ৩০. মুসলমানদের মধ্যে চোগলখোরী করিবে না। ৩১. সর্বাবস্থায় আল্লাহ পাকের নেয়ামতের শোকর আদায় করিবে। পৃষ্ঠাঃ 304 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।