দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র মালিক, এমন ইজ্জত বা প্রতাপের মালিক যাহা হাসিল করার ইচ্ছা করাও অসম্ভব। হে আল্লাহ ! হে রাহমান! আপনার মহত্বের এবং আপনার সত্তার নূরের ওসীলায় আপনার নিকট চাহিতেছি যে, আপন কিতাবের নূরের উপর চলমান করিয়া দিন এবং উহার বরকতে আমার অন্তরের স্কীর্ণতাকে দূর করিয়া দিন এবং আমার বক্ষকে খুলিয়া দিন, আমার শরীর হইতে গোনাহের ময়লা ধৌত করিয়া দিন। হক বিষয়ে আপনি ব্যতীত আর কেহই সাহায্যকারী নাই, আর আপনি ছাড়া আমার এই আশা অন্য কেহ্‌ পূর্ণ করিতে পারিবে না। মহান আল্লাহর মদদ ও সাহায্য ব্যতীত গোনাহ হইতে বাঁচার এবং এবাদত করার শক্তি লাভ হইতে পারে না। অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে আলী! তুমি তিন জুমআ অথবা পাঁচ জুমআ অথবা সাত জুমআ পৰ্যন্ত এই আমল করিবে ইনশাআল্লাহ অবশ্যই তোমার দোয়া কবুল হইবে। এ দোয়াই বৃথা যাইবে না। হযরত ইবনে আব্বাস (রাষযিঃ) বলেন, পাঁচ জুমআ বা সাত জুমআ অতিবাহিত হওয়ার পরই হযরত আলী (রাযিঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিয়া বলিলেন, ইয়া রাসূলুল্লাহ ! ইতিপূর্বে আমি প্রায় চার আয়াত করিয়া পড়িতাম তাহাও মুখস্থ থাকিত না। এখন আমি প্রায় চল্লিশ আয়াত করিয়া পড়ি আর তাহা এমনভাবে মুখস্থ হইয়া যায় যেন কুরআন শরীফ আমার সম্মুখে খুলিয়া রাখা হইয়াছে। পূর্বে আমি হাদীস শুনিতাম, আবার যখন উহা পুনরায় বলিতাম ভুলিয়া যাইতাম। কিন্তু এখন বনু হাদীস শোনার পরও যখন অন্যের কাছে বর্ণনা করি তখন একটি অক্ষরও ছুটে না। আল্লাহ তায়ালা আপন নবীর রহমতের ওসীলায় আমাকেও কুরআন হাদীস মুখস্থ করার তৌফিক দান করুন, আপনাদিগকেও দান করুন। IT EE UIT AL DE VEG HIE Br I 2 BASIL US HLT aS উপসংহার . উপরে যে চল্লিশ হাদীস লেখা হইয়াছে উহা একটি বিশেষ বিষয়বস্তুর সহিত সম্পর্কযুক্ত হওয়ার কারণে সংক্ষেপ করা সম্ভব হয় নাই। যেহেতু পৃষ্ঠাঃ 301 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।