দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র এই সিদ্ধান্তে পৌছিতে পারিবেন যে, সম্মান ও গৌরব, শান্তি ও আনন্দ, সৌন্দর্য ও গুণাবলী, দয়া ও অনুগ্রহ, তৃপ্তি ও আরাম, ধন ও দৌলত, মোটকথা এমন কোন বিষয় পাইবেন না যাহা মহববতের উপকরণ হইতে পারে, আর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব সহকারে উহার সকল বিষয়ের উপর কুরআন শরীফকে প্রাধান্য দেন নাই। তবে পর্দায় ঢাকা থাকা দুনিয়ার নিয়ম। কিন্তু তাই বলিয়া বুদ্ধিমান লোক লিচুর কাঁটাযুক্ত খোসার কারণে সুস্বাদু মগজ খাওয়া হইতে বিরত থাকে না। কোন আত্মহারা প্রেমিক তাহার প্রিয়তমাকে পর্দায় ঢাকা থাকার কারণে ঘৃণা করে না বরং পর্দা সরাইয়া তাহাকে দেখার চেষ্টা করিবে। যদি ইহাতে সক্ষম না হয় তবে পর্দার উপর দিয়া দেখিয়াই চক্ষু শীতল করিয়া নিবে। যখন নিশ্চিত হইয়া যাইবে যে, যাহার জন্য বৎসরের পর বৎসর অধির আগ্রহে রহিয়াছি, সে এই চাদরের ভিতর রহিয়াছে, তখন ওঁ চাদর হইতে তাহার দৃষ্টি সরা অসম্ভব হইবে। অনুরূপভাবে কুরআনে পাকের এই সকল ফযীলত, মহত্ব, সৌন্দর্য মওজ্ুদ থাকার পরও যদি কোন পর্দা ও অন্তরালের কারণে উপলব্ধি না হয় তবে ইহা হইতে বিমুখ হওয়া কোন জ্ঞানী ও বুদ্ধিমানের কাজ হইবে না। বরৎ স্বীয় ক্রটির জন্য আফসোস করিবে এবং কুরআনের মহত্বের বিষয়ে চিন্তা করিবে। হযরত ওসমান (রাযিঃ) ও হযরত হুযাইফা (রাযিঃ) হইতে বর্ণিত আছে, অন্তর যদি নাপাকী হইতে পাক হইযা যায় তবে কালামুল্লাহ তেলাওয়াতের দ্বারা কখনও তৃণ্ত হইবে না। হযরত ছাবেত বুনানী (রহঃ) বলেন, বিশ বৎসর আমি খুব কষ্ট করিয়া কুরআনে কারীম পড়িয়াছি এবং বিশ বৎসর যাবত আমি উহার শীতলতা লাভ করিতেছি। সুতরাং যে কোন ব্যক্তি গোনাহ হইতে তৌবা করতঃ চিন্তা করিবে সে কালামে পাককে এই কথার প্রমাণকারী পাইবে helt অর্থাৎ, সকলে মিলিয়া যে সৌন্দর্য রাখে তুমি একাই তাহা ধারণ কর। হায়! এই সমস্ত শব্দ যদি আমার জন্যও প্রযোজ্য হইত, তবে কতই না ভাল হইত! পাঠকদের কাছে আমি ইহাও আরজ করিব, তাহারা যেন লেখকের প্রতি লক্ষ্য না করেন, কেননা আমার অযোগ্যতা যেন আপনাদেরকে মহান উদ্দেশ্য হইতে বিরত না রাখে। বরং আমার কথার প্রতি লক্ষ্য করুন পৃষ্ঠাঃ 296 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।