সূচী-পত্র কিন্তু তোমার চেতনা লাভের আগেই আমি ধুলায় মিশিয়া যাইব। এইজন্য অস্বীকার করা হইতেছে যে, মসজিদের মোল্লারা ইহাকে পেট পালার একটা পন্থা বানাইয়া নিয়াছে। ইহা নিঃসন্দেহে তাহাদের নিয়তের উপর বিরাট এক হামলা এবং একটি বড় কঠিন দায়-দায়িত্বের ব্যাপার সময়মত যাহার প্রমাণ দেখাইতে হইবে। ইহার পরও আমি অত্যন্ত আদবের সহিত জিজ্ঞাসা করি যে, আল্লাহর ওয়াস্তে এই বিষয় একটু চিন্তা করুন যে, এই সকল স্বার্থপর মোল্লাদের স্বার্থপরতার ফলাফল আজ দূনিয়াতে আপনারা কি দেখিতেছেন, আর আপনাদের নিঃস্বার্থ মতামতসমূহের ফলাফল কি হইবে? এবং কালামে পাকের. প্রচার ও প্রসারে আপনাদের সুপরামর্শ ও মতামতসমূহ হইতে কতটুকু সহযোগিতা মিলিবে। যাহাই বলুন না কেন আপনাদের প্রতি হুযুর সাল্লাল্লাহু আলাইহি. ওয়াসাল্লামের নির্দেশ হইল কুরআন পাকের প্রচার করা। এই ব্যাপারে আপনারা নিজেরাই ফয়সালা করুন যে, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ ব্যক্তিগতভাবে আপনাদের দ্বারা কতটুকু পালন করা হইয়াছে এবং হইতেছে। তাহাদের এই চিন্তাধারার সহিত শরীক নাই, তাই আমাদের কিছু কি ক্ষতি হইবে? কিন্ত ইহাতে আপনারাও আল্লাহর পাকড়াও এবং শাস্তি হইতে রক্ষা পাইবেন না। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করিয়াছিলেন, আমাদের মধ্যে নেককার লোক থাকা সত্বেও কি আমরা ধ্বংস হইয়া যাইব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হাঁ, যখন মন্দকাজ প্রবল হইবে। অপর এক হাদীসে আছে, আল্লাহ তায়ালা কোন এক গ্রামকে উল্টাইয়া দেওয়ার নির্দেশ দিলেন। হযরত জিবরাঈল (আঃ) আরজ করিলেন, ইয়া আল্লাহ! এই গ্রামে এমন একজন ব্যক্তি রহিয়াছে যে কখনও গোনাহ করে নাই। আল্লাহ তায়ালা বলিলেন, ইহা সত্য, কিন্ত আমার নাফরমানী হইতেছে দেখিয়াও তাহার কপালে কখনও বিরক্তির ভাঁজ পড়ে নাই। বস্তুতঃ ওলামায়ে কেরামকে এই সমস্ত কারণই নাজায়েয কাজ দেখিলে অসন্তুষ্টি প্রকাশ করিতে বাধ্য করে। আমাদের মুক্ত চিন্তাধারার লোকেরা যাহাকে সঙ্কীর্ণতা বলিয়া আখ্যায়িত করেন। আপনারা নিজেদের প্রশস্ত চিন্তাধারা ও উদার স্বভাবের উপর নিশ্চিন্ত থাকিবেন না। পৃষ্ঠাঃ 292 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।