সূচী-পত্র তেলাওয়াতে কুরআনের মজলিস উহা হইতে বহু গুণে বেশী হৃদয়গ্রাহী এবং যত বড় উপেক্ষাকারী হউক তাহার কানকে নিজের দিকে আকৃষ্ট করিয়া লয়। ২৬নং হাদীস £ এমনিভাবে আপনি যদি মনিবকে নিজের প্রতি আকৃষ্ট করিতে চাহেন তবে কুরআন তেলাওয়াত করুন। ২৭নং হাদীস £ঃ আপনি যদি ইসলামের দাবীদার হন, মুসলমান হওয়ার হইল, কুরআন শরীফ এইরূপ তেলাওয়াত করুন যেইরূপ উহার হক রহিয়াছে। আপনার নিকট ইসলাম যদি কেবল মৌখিক জমা খরচ না হয় এবং আল্লাহ ও রাসূলের আনুগত্যের সহিত আপনার ইসলামের কোন সম্পর্ক থাকে তবে ইহা আল্লাহর ফরমান এবং তাহার রাসুলের পক্ষ হইতে উহার তেলাওয়াতের নির্দেশ রহিয়াছে। অধিকস্ত আপনার মধ্যে যদি তীব্র জাতীয়তাবোধ থাকিয়া থাকে, আপনি যদি তুর্কী টুপি এইজন্য পরিয়া থাকেন যে, ইহা ইসলামী লেবাস, আপনার কাছে যদি জাতীয় নিদর্শন থাকেন এবং বিভিন্ন সভা-সমিতিতে প্রস্তাব পাশ করিয়া থাকেন তবে আল্লাহর রাসূল আপনাকে নির্দেশ দিতেছে যথাসম্ভব কুরআন শরীফের প্রচার করুন। আমি যদি এইখানে পৌঁছিয়া জাতীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ করি তবে অসঙ্গত হইবে না। আপনার পক্ষ হইতে কুরআন প্রচারের ব্যাপারে কতটুকু সহযোগিতা হইতেছে? শুধু ইহাই নহে বরং আল্লাহর ওয়াস্তে একটু চিন্তা-ভাবনা করিয়া জওয়াব দিন যে, ইহার প্রচার কার্যক্রম বন্ধ করার ব্যাপারে আপনার কি পরিমাণ অংশ রহিয়াছে? আজ কুরআনের তালীমকে বেকার বলা হয়, সময় ও জীবন নষ্ট করা, অযথা ও অহেতুক মগজ ক্ষয় করা এবং নিষ্ফল মেহনত করা বলা হয়। আপনি হয়ত উহার সহিত একমত নহেন, কিন্ত যে ক্ষেত্রে একদল লোক উক্ত কাজে সর্বাতমকভাবে চেষ্টারত রহিয়াছে সেই ক্ষেত্রে আপনাদের নীরবতা উহার সহযোগিতা নহে কি? মানিয়া নিলাম আপনারা এই চিন্তাধারাকে পছন্দ করেন না, কিন্ত আপনাদের এই অপছন্দের দ্বারা কি লাভ হইল? ALs hil Ler he AL hPL অর্থাৎ, মানিয়া লইলাম যে, তুমি আমার প্রতি উদাসীন থাকিবে না; পৃষ্ঠাঃ 291 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।