সূচী-পত্র নিজের বাগানের ফল আপনার জন্য না পাঠাইলে তাহার সমালোচনা করেন তবে কুরআনে কারীমের চাইতে বেশী হাদিয়া কে পাঠাইতে পারিবে? যে কুরআন তেলাওয়াত করে তাহার কাছে ছাকীনা অর্থাৎ বিশেষ রহমত পাঠানো হয়। সুতরাং আপনার কাহারও প্রতি জীবন উৎসর্গ করার কারণ যদি ইহাই হয় যে, সে আপনার জন্য দৈনিক কিছু হাদিয়া আনিয়া থাকে তবে কুরআন শরীফে উহারও বদল রহিয়াছে। আপনি যদি কোন মন্ত্রীর এইজন্য সর্বদা পদচুম্বন করিয়া থাকেন যে, সে উচ্চ দরবারে আপনার আলোচনা করিবে। কোন পেশকারের এইজন্য তোষামোদ করেন যে, সে কালেক্টারের নিকট আপনার কিছু প্রশংসা করিবে অথবা কাহারো এইজন্য গুণকীর্তন করেন যে, বন্ধুর মজলিশে আপনার আলোচনা করিবে তবে কুরআনে কারীম প্রকৃত মাহবুব ও আহকামুল হাকিমীনের দরবারে আপনার আলোচনা স্বয়ং প্রিয় ও মনিবের জবানে করাইয়া দেয়। ২৩নং হাদীস ? আপনি যদি এই তালাশে থাকেন যে, প্রিয়জনের নিকট সর্বাধিক প্রিয়-বস্তু কি? যাহার জন্য আপনি পাহাড় খুড়িয়া দুধের নহর বাহির করিতেও প্রস্তুত থাকেন তবে মনিবের নিকট কুরআন শরীফ হইতে প্রিয়বস্ত আর কিছুই নাই। ২৪নং হাদীস ৪ আপনি যদি দরবারী হওয়ার জন্য জীবন ব্যয় করিয়া থাকেন এবং বাদশার সহচর হওয়ার জন্য শত সহস্র তদবীর অবলম্বন করিয়া থাকেন তবে কালামুল্লাহ শরীফের মাধ্যমে এমন এক বাদশার সহচরে পরিগণিত হইবেন যাহার সামনে বড় হইতে বড় কোন বাদশাহীর মূল্য নাই। বড়ই আশ্চর্যের বিষয়, কাউন্সিলের মেম্বর হওয়ার জন্য বা একজন ম্যাজিষ্ট্রেটের সহিত শিকারে যাওয়ার জন্য আপনি কত কুরবানী করেন, আরাম-আয়েশ ও জ্ঞানমাল উৎসর্গ করেন, মানুষের মাধ্যমে চেষ্টা-তদবীর' করান, দ্বীন-দুনিয়া সব বরবাদ করিয়া দেন। উদ্দেশ্য কেবল এতটুকু যে, আপনার দৃষ্টিতে ইহা দ্বারা আপনার মর্যাদা লাভ হইবে। যদি তাহাই হয় তবে প্রকৃত মর্যাদার জন্য এবং প্রকৃত হাকিম ও বাদশার সহচর এবং তাঁহার দরবারের সদস্য হওয়ার জন্য কি আপনার সামান্য মনোযোগেরও প্রয়োজনও নাই? আপনি এই লৌকিকতাপূর্ণ মর্যাদার জন্য জীবন ব্যয় করুন কিন্তু আল্লাহর ওয়াস্তে জীবনের কিছু অংশ জীবনদাতার জন্যও তো ব্যয় করুন। ২৫নং হাদীস £$ আপনি যদি চিশতিয়া তরীকার আশেক হইয়া থাকেন এবং এই সকল মজলিস ব্যতীত আপনার শান্তি লাভ না হয়' তবে পৃষ্ঠাঃ 290 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।