দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিয়াছেন এবং বিশেষভাবে এই বিষয়টিকেও দৃষ্টান্ত সহকারে উল্লেখ করিয়াছেন যে, কুরআন শরীফ উহা হইতেও উত্তম। ১৯নং হাদীস £ অধিকাংশ লোক সর্বদা স্বাস্থ্যের জন্য চিন্তাযুক্ত থাকে। আর এইজন্য ব্যায়াম করে, প্রতিদিন গোসল করে, দৌড়ায়, ভোরে উঠিয়া ভ্রমণ করে, এমনিভাবে কতক লোকের দুঃখ, অশাস্তি, চিন্তা, ভাবনা হামেশা লাগিয়া থাকে। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া দিয়াছেন যে, সূরায়ে ফাতেহা প্রত্যেক রোগের শেফা এবং কুরআনে কারীম অন্তরের ব্যাধি দূর করিয়া দেয়। ২০নং হাদীস $ গর্বের পূর্বোল্লেখিত বিষয়সমূহ ছাড়াও আরো অনেক বিষয় রহিয়াছে, সেই সবগুলি বর্ণনা করা মুশকিল। যেমন, অধিকাংশ লোক বংশমর্যাদার গর্ব করে। কেহ নিজের সুনীতির উপর গর্ব করে। কেহ গর্বিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. বলিয়া দিয়াছেন যে, কুরআনই হইতেছে প্রকৃত গর্বের বিষয়। আর হইবেই না কেন? কুরআনে কারীমই বস্তুতঃ সর্বপ্রকার গুণ ও সৌন্দর্যের আধার। Shut “সকলে মিলিয়া পাইয়াছে যাহা তুমি একা পাইয়াছ তাহা ৷” ২১নং হাদীস £ অধিকাংশ লোকেরই ধনসম্পদ সঞ্চয়ের প্রবল আগ্রহ থাকে। ইহার জন্য খানাপিনা এবং পোশাক-পরিচ্ছদে কম খরচ করে এবং কষ্ট সহ্য করে। ধনসম্পদ জমা করার ঘুরপাকে এমনভাবে ফাসিয়া যায় যাহা হইতে বাহির হওয়া কঠিন হইয়া পড়ে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, সর্বোত্তম সঞ্চয়যোগ্য সম্পদ হইতেছে কালামুল্লাহ। অতএব যত ইচ্ছা কেহ জমা করুক কেননা ইহার চেয়ে শ্রেষ্ঠ কোন সম্পদ নাই। ২২নং হাদীস £ আপনার যদি বৈদ্যুতিক আলোকসজ্জার সখ হয়, আপনি নিজ কামরায় দশটি বৈদ্যুতিক বাল্ন্‌ এইজন্য লাগান যাহাতে আপনার কামরা বৈদ্যুতিক আলোতে ঝলমল করিয়া উঠে তবে কুরআন কারীমের তুলনায় অধিক আলোর বস্তু আর কি হইতে পারে? আপনি যদি চান যে, আপনার বন্ধু-বান্ধব আপনার কাছে প্রতিদিন কিছু না কিছু হাদিয়া তোহফা পাঠাইতে থাকুক আর এই উদ্দেশ্যেই মানুষের সহিত সম্পর্কও বৃদ্ধি করিয়া থাকেন এবং কখনও কোন বন্ধু পৃষ্ঠাঃ 289 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।