সূচী-পত্র আসক্ত হয় যে, মিষ্টি ছাড়া তাহার চলে না, তবে কুরআন পাক খেজুর হইতে অধিক মিষ্ট । ৭নং হাদীস £ যদি কেহ ইজ্জত-সম্মান ও মেম্বারী-সরদারীর অভিলাষী হয়, উহা ছাড়া সে থাকিতে পারে না, তবে কুরআন পাক দুনিয়া ও আখেরাত উভয় জগতে মর্যাদা বৃদ্ধিকারী। ৮নং হাদীস ৪ যদি কেহ প্রাণ উৎসর্গকারী এমন সাহায্যকারী চায়, যে সকল ঝগড়া-বিবাদে আপন সঙ্গীর পক্ষে লড়াই করিতে সদা প্রস্তুত থাকে, তবে কুরআন পাক এমন সঙ্গী যে, (কিয়ামতের দিন) সকল বাদশার বাদশাহ আল্লাহ রাববুল আলামীনের সহিত আপন সঙ্গীর পক্ষে ঝগড়ার জন্য প্রস্তুত। যদি কোন সূক্ষম্দশী গবেষক তত্ত্ব উদঘাটনের কাজে নিজের জীবন ব্যয় করিতে চায় এবং তাহার নিকট একটি তত্ত্ব উদঘাটন দুনিয়ার সকল আনন্দ হইতেও অধিকতর হয়, তবে কুরআন পাকের অভ্যস্তর যাবতীয় সূক্ষ্ম তত্ত্ব ও গভীর জ্ঞানের ভাণ্ডার। তদ্ৰূপ যদি কেহ্ গুপ্ত রহস্য ও তথ্য আবিষ্কার করাকে যোগ্যতা মনে করে, সি.আই.ডি পদের দক্ষতাকে কৃতিত্ব মনে করে এবং ইহার জন্য সে জীবন উৎসর্গ করিতে চায়, তবে কুরআন পাকের অভ্যন্তরে অস্তহীন গুপ্ত রহস্য রহিয়াছে। ৯নং হাদীস $ যদি কেহ সুউচ্চ মহল তৈরীর জন্য আপ্রাণ চেষ্টা করিতেছে, সপ্তম তলায় নিজের জন্য খাছ কামরা বানাইতে চায়, তবে কুরআন পাক সপ্তম হাজার তলায় পৌছাইয়া দেয়। ১০নং হাদীস $ যদি কেহ এমন ব্যবসা করিতে চায়, যাহাতে কোন পরিশ্রম নাই অথচ লাভ খুব বেশী, তবে কুরআন পাক প্রতি হরফে দশ নেকী দেওয়ায় ১১নং হাদীস ৪ যদি কেহ সিংহাসন ও রাজমুকুটের কাঙ্গাল হয় আর উহার জন্য সমগ্র দুনিয়ার সহিত লড়াইয়ে লিপ্ত হয়, তবে কুরআন পাক আপন বন্ধুর পিতামাতাকে এমন মুকুট পরাইয়া দিবে যাহার চমক ও উজ্জ্বলতার দুনিয়াতে কোন তুলনা নাই। ১২নং হাদীস ? যদি কেহ ভেন্কিবাজীতে এইরূপ পারদর্শী হইতে চায় যে, হাতে আগুন রাখিতে পারে এবং জ্বলন্ত দিয়াশলাই মুখে পুরিয়া নিতে পারে, তবে কুরআন পাক এমন যে, জাহান্নামের আগুনকেও নিষ্ক্রিয় করিতে পারে। ১৩নং হাদীস $ যদি কেহ শাসকগোষ্ঠীর প্রিয় হওয়ার জন্য মরিয়া হইয়া লাগে ; সে গর্ববোধ করে যে, আমার একটি চিঠির কারণে অমুক পৃষ্ঠাঃ 287 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।