সূচী-পত্র করার ইহাও একটি পন্থা যে, মন হইতে অন্য সকলের কল্পনা দূর করিয়া শুধু তাহারই যাবতীয় সৌন্দর্য ও গুণাবলীর কল্পনা করা। যেমন স্বভাবজাত প্রেম-প্রণয়ে এইসব বিষয় মনের অজাস্তে হইয়া থাকে। যখন কাহারও সুন্দর চেহারা বা হাত নজরে পড়িয়া যায়, তখন মানুষ অন্যান্য অঙ্গসমূহ দেখিবার চেষ্টা সাধনা করে, যাহাতে মহব্বত বাড়িয়া যায়। মনে করে উহাতে মনে শাস্তি আসিবে। কিন্তু শান্তি তো আসেই না বরং অস্থিরতা আরও বাড়িয়া যায়। (কবির ভাষায়) murat অর্থাৎ, চিকিৎসা যতই করা হইল, রোগ ততই বাড়িয়া চলিল। জমিনে বীজ বপন করার পর যদি উহাতে পানি দেওয়ার ব্যবস্থা নেওয়া না হয়, তবে উহাতে যেমন ফসল হয় না, তেমনি যদি মনের অলঙক্ষে কাহারও প্রতি ভালবাসা সৃষ্টি হওয়ার পর সেই দিকে ভ্রক্ষেপ না করা হয়, তবে আজ না হউক কাল এই ভালবাসা অন্তর হইতে মিটিয়া যাইবে। কিন্ত তাহার আপাদমস্তক দেহ সৌষ্ঠব, চালচলন ও কথাবার্তার কল্পনা দ্বারা অন্তরের এই মহব্বতের বীজকে যদি লালন করা হয় তবে প্রতি মুহূর্তে উহা বৃদ্ধি পাইতে থাকিবে। (কবি বলিয়াছেন-_) UW i sd | Esl WLLL অর্থাৎ, প্রেমের পাঠশালায় ভিন্ন নিয়ম দেখিলাম, ছুটি সে পাইল না যে ছবক ইয়াদ করিয়াছে। প্রেমের এই ছবক যদি ভুলিয়া যাও, তবে তৎক্ষণাৎ ছুটি পাইয়া যাইবে। ইয়াদ যতই করিবে ততই উহাতে জড়াইয়া যাইবে। এমনিভাবে কোন যোগ্য পাত্রের সহিত ভালবাসা সৃষ্টি করিতে চাহিলে তাহার হৃদয়গ্রাহী গুণাবলী ও তাহার সৌন্দর্যাবলী অনুসন্ধান করিবে। যে পরিমাণ জানা যায় উহার উপর সন্তুষ্টি না হইয়া আরো অনুসন্ধান করিতে থাকিবে। ক্ষণস্থায়ী মাহবূবের কোন একটি অঙ্গ দেখার উপর পরিতুষ্ট না হইয়া যতটুকু সম্ভব আরও বেশী দেখার লালসা বাকী থাকিয়া যায়। পক্ষান্তরে মহান আল্লাহ যিনি প্রকৃতই সকল গুণ ও সৌন্দর্যের মূল উৎস এবং যাহার গুণ-সৌন্দর্য ব্যতীত দুনিয়াতে আর কোন গুণ-সৌন্দর্যই নাই, নিঃসন্দেহে তিনি এমন মাহবৃব যাহার গুণাবলী ও সৌন্দর্যের কোন সীমা নাই। তাঁহার এই সীমাহীন গুণাবলীর মধ্য হইতে তাঁহার কালামও একটি। যাহার সম্পর্কে পূর্বে সংক্ষিপ্তভাবে আলোচনা করিয়াছি যে, উহার সহিত সম্পর্ক স্থাপন করার পৃষ্ঠাঃ 284 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।