অর্থাৎ মেঘ-বায়ু, চাদ-সুরুজ, আসমান-জমিন মোটকথা সব কিছুই তোমার খাতিরে কর্মরত রহিয়াছে। যাহাতে তুমি আপন প্রয়োজন ইহাদের মাধ্যমে পুরা কর এবং উপদেশ গ্রহণের দৃষ্টিতে লক্ষ্য কর যে, মানুষের প্রয়োজন মিটাইবার জন্য এইসব বস্তু কত ফরমাবরদার, অনুগত ও সময়মত কাজ করিয়া থাকে। তবে সাবধান করিয়া দেওয়ার জন্য কখনও কখনও উহাদের স্বাভাবিক শৃঙ্খলায় কিছুটা ব্যতিক্রমও করিয়া দেওয়া হয়। যেমন বৃষ্টির সময় বৃষ্টি না হওয়া বাতাসের সময় বাতাস না চলা। এমনিভাবে গ্রহণের মাধ্যমে চন্দ্র ও সূর্যের মধ্যে পরির্বতন সৃষ্টি করা হয়। মোট কথা প্রত্যেক জিনিসের মধ্যেই কোন না কোন পরিবর্তন আনা হয় যাহাতে একজন অসতর্ক ও গাফেল লোক সতর্ক ও সচেতন হইতে পারে। কিন্ত আশ্চর্যের বিষয় হইল, এই সব কিছুকে তোমার যাবতীয় প্রয়োজন মিটাইবার জন্য তোমার অধীন ও অনুগত করিয়া দেওয়া হইল। অথচ উহাদের আনুগত্য ও ফরমাবর্দারী তোমাকে আল্লাহর অনুগত ও ফরমাবর্দার করিতে পারিল না। বস্তুতঃ আনুগত্য ও ফরমাবরদারীর জন্য সর্বোৎকৃষ্ট সাহায্যকারী হইল মহববত_ যখন কাহারো প্রতি মহব্বত হইয়া যায় এবং প্রেম ও অনুরাগ সৃষ্টি হইয়া যায় তখন তাহার আনুগত্য ও ফরমাবর্দারী স্বভাব ও অভ্যাসে পরিনত হইয়া যায় এবং তাহার নাফরমানী এমন কঠিন ও দুরূহ হইয়া যায়, যেমন মহব্বত ছাড়া কাহারও. অনুগত্য করা অভ্যাস ও স্বভাব বিরুদ্ধ হওয়ার কারণে কঠিন অনুভুত হয়। কোন জিনিসের সহিত মহব্বত পয়দা করার উপায় হইল, জাহেরী ইন্দ্রিয় দ্বারা হউক অথবা বাতেনী ইন্দ্রিয় দ্বারা হউক যাবতীয় সৌন্দর্য ও গুণাবলীর ধ্যান করা। যদি কাহারও চেহারা দেখিয়া অনিচ্ছাকৃত তাহার প্রতি আসক্তি জন্মিয়া যায় তবে কাহারও মধুর কণ্ঠশ্বরও অনেক সময় চুম্বকের মত শক্তি রাখে। (যেমন কবি বলিয়াছেন) te el? Lah he 22 Soul} dr অর্থাৎ, প্রেম শুধু রূপ দেখিয়াই হয় না বরং অনেক সময় এই মুবারক দৌলত কথার দ্বারাও পয়দা হইয়া যায়। কাহারও কণ্ঠস্বর কর্ণগোচর' হওয়া যেমন মনের অজান্তে তাহার প্রতি আকর্ষণ সৃষ্টি করে তেমনি কাহারও কথার মাধুর্য ও গুণাবলী তাহার সহিত মহব্বত ও ভালবাসা সৃষ্টির কারণ হইয়া দাঁড়ায়। বিশেষজ্ঞগণ লিখিয়াছেন, কাহারও সহিত মহব্বত পয়দা পৃষ্ঠাঃ 283 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।