দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র ওয়াসাল্লামের এই জওয়াব নকল করিয়াছেন যে, তুমি জাহান্নামের একটি স্ফুলিঙ্গ আপন কাঁধের মাঝখানে লটকাইয়া দিয়াছ। অন্য রেওয়ায়াতে আছে, তুমি যদি জাহান্নামের একটি বেড়ি গলায় পরিতে চাও তবে উহা কবুল কর। এখানে পৌঁছিয়া আমি এ সকল হাফেজদের খেদমতে অত্যন্ত আদবের ও জিম্মাদারীর প্রতি একটু লক্ষ্য করুন। যাহারা আপনাদের বদনিয়তের কারণে কালামে মজীদ পড়ানো বা হেফজ করানো বন্ধ করিয়া দেয় উহার আজাবে শুধু তাহারাই গ্রেপ্তার হইবে না বরং আপনাদেরকেও উহার জন্য জবাবদেহী করিতে হইবে এবং আপনারাও কুরআনে পাক পড়া বন্ধ করনেওয়ালাদের অন্তর্ভুক্ত হইবেন। আপনারা মনে করেন যে, আমরা কুরআন প্রচার করি। কিন্তু প্রকৃতপক্ষে আমরাই উহা প্রচারের পথে প্রতিবন্ধক। আমাদের বদস্বভাব ও বদ নিয়তি দুনিয়াকে কুরআনে পাক ছাড়িয়া দিতে বাধ্য করিতেছে। ওলামায়ে কেরাম তালীমের বিনিময়ে বেতন নেওয়াকে এই জন্য জায়েয বলেন নাই যে, আমরা উহাকেই উদ্দেশ্য বানাইয়া নিব। প্রকৃতপক্ষে শিক্ষকদের আসল উদ্দেশ্য শুধু তালীম এবং কুরআনী এলেমের প্রচার-প্রসার। বেতন উহার বদলা নয় বরং জরুরত মিটানোর একটি উপায় মাত্র, যাহা একান্ত বাধ্য হইয়া এবং অপারগতার কারণেই এখতিয়ার করা হইয়াছে। পরিশিষ্ট কালামে পাকের এইসব ফাযায়েল ও গুণাবলী আলোচনা করার উদ্দেশ্য হইল, উহার সহিত মহব্বত পয়দা করা। কেননা, কালামুল্লাহ শরীফের মহব্বত মহান আল্লাহ তায়ালার মহব্বতের জন্য অপরিহার্য। আর একটির মহব্বত অপরটির মহববতের কারণ হয়। দুনিয়াতে মানুষের সৃষ্টি হইয়াছে শুধুমাত্র আল্লাহর মারেফত হাসিল করিবার জন্য। আর মানুষ ব্যতীত অন্যান্য সকল মাখলুকের সৃষ্টি হইয়াছে মানুষের জন্য। (কবির ভাষায়) SHADITALLY + WAT RET SAL CAUBILELIUbS + dss PESOS পৃষ্ঠাঃ 282 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।