দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র করা হয়। অর্থাৎ খুবই সুন্দর করিবে। ঘন্টার পর ঘন্টা একেকটি হরফ সহীশুদ্ধ করিবে। মাখরাজ আদায়ে কৃত্রিমতার আশ্রয় নিবে। আর এই সব কিছু দুনিয়ার জন্য হইবে। আখেরাতের সহিত তাহাদের কোনই সম্পর্ক থাকিবে না। উদ্দেশ্য হইল, শুধু সুন্দর সুরের কোন মূল্য নাই যদি উহার মধ্যে এখলাস না থাকে। ইহা কেবল দুনিয়া কামানোর জন্য হইবে। চেহারায় গোশ্ত না থাকা’র অর্থ হইল, সে যখন সর্বোৎকৃষ্ট বস্তুকে নিকৃষ্ট বস্তু কামাইবার মাধ্যম বানাইয়াছে তখন তাহার সর্বোৎকৃষ্ট অঙ্গ চেহারাকে সৌন্দর্য ও রওনক হইতে বঞ্চিত করিয়া দেওয়া হইবে। হযরত ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) এক ওয়াজকারীর নিকট দিয়া যাইতেছিলেন। সে কুরআন তেলাওয়াতের পর মানুষের নিকট কিছু চাহিতেছিল। ইহা দেখিয়া তিনি ইন্না লিল্লাহ পড়িলেন এবং বলিলেন, আমি হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনিয়াছি, যে ব্যক্তি তেলাওয়াত করিবে তাহার যাহা কিছু চাহিবার থাকে সে যেন আল্লাহর নিকট চায়। অতিসত্বর এমন লোক আসিবে যাহারা কুরআন তেলাওয়াতের পর মানুষের নিকট ভিক্ষা চাহিবে। মাশায়েখগণ হইতে বর্ণিত আছে, যে ব্যক্তি এলেমের দ্বারা দুনিয়া উপার্জন করে তাহার উদাহরণ হইল, নিজের মুখমণ্ডল দ্বারা জুতা পরিষ্কার করে। ইহাতে সন্দেহ নাই যে, জুতা তো পরিষ্কার হইয়া যাইবে কিন্তু মুখমণ্ডল দ্বারা উহা পরিষ্কার করা চরম নির্বুদ্ধিতা ও আহাম্মকী। এইরূপ লোকদের সম্পর্কেই t SD Aad La LEAT am SDL IDEAL GA / অর্থাৎ, ইহারাই এ সকল লোক যাহারা হেদায়েতের পরিবর্তে গোমরাহী খরিদ করিয়াছে। (সূরা বাকারা, আয়াত ৪ ১৬) সুতরাং না তাহাদের ব্যবসা লাভজনক, আর না তাহারা হেদায়াতপ্রাপ্ত। হযরত উবাই ইবনে কাব (রাযিঃ) বলেন, আমি এক ব্যক্তিকে কুরআন শরীফের একটি সূরা পড়াইয়াছিলাম। সে হাদিয়া হিসাবে আমাকে একটি ধনুক দিল। আমি হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উহার আলোচনা করিলে তিনি এরশাদ করিলেন, তুমি জাহান্নামের একটি ধনুক লইয়াছ। হযরত উবাদা ইবনে সামেত (রাযিঃ)ও তাহার নিজের সম্পর্কে অনুরাপ ঘটনা বর্ণনা করিয়াছেন এবং হুযূর সাল্লাল্লাহু আলাইহি পৃষ্ঠাঃ 281 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।