সূচী-পত্র এই বিষয়টির প্রতি যেন এ সকল লোক বিশেষভাবে লক্ষ্য করেন, যাহারা শত্রুর মোকাবেলা করার জন্য দ্বীনি বিষয়সমূহে অবহেলা ও শিথিলতার উপর জোর দিয়া থাকেন। কেননা, এই হাদীসেই প্রমাণ রহিয়াছে যে, মুসলমানদের সাহায্য একমাত্র দ্বীনের মজবুতীর উপরই নির্ভর করে। বিশিষ্ট বুযুর্গ সাহাবী হযরত আবু দারদা (রাযিঃ) বলেন, তোমরা সৎকাজে আদেশ ও অসৎকাজে নিষেধ করিতে থাক। নচেৎ তোমাদের উপর আল্লাহ তায়ালা এমন জালেম বাদশাহ নিযুক্ত করিয়া দিবেন, যে করিবে না। ও সময় তোমাদের বুযুর্গ ব্যক্তিগণ দোয়া করিবেন কিন্তু উহা কবুল হইবে না, তোমরা সাহায্য চাহিবে কিন্ত সাহায্য করা হইবে না। তোমরা ক্ষমা চাহিবে কিন্ত ক্ষমা করা হইবে না। স্বয়ং আল্লাহ পাক এরশাদ করিতেছেন $ SEA CEST GAY Bt FG BA Ge অর্থ ৪ হে ঈমানদারগণ ! তোমরা যদি আল্লাহর দ্বীনের সাহায্য কর, তাহা হইলে আল্লাহ পাকও তোমাদের সাহায্য করিবেন এবং শত্রুর মোকাবেলায় তোমাদেরকে দৃঢ়পদ রাখিবেন। (সূরা মুহাম্মদ, আয়াত £ ৭) অন্য আয়াতে এরশাদ হইয়াছে $ BAEC H 4 HES) অর্থ ৪ যদি আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করেন, তবে তোমাদের উপর কেহই জয়লাভ করিতে পারিবে না। আর যদি তিনি তোমাদেরকে সাহায্য না করেন, তবে আর কে আছে যে, তোমাদেরকে সাহায্য করিতে পারে? আর মুমিনদের একমাত্র আল্লাহ্র উপরই ভরসা করা উচিত। (সূরা আলি ইমরান, আয়াত ৪ ১৬০) ‘দুররে মান্সূর’ কিতাবে তিরমিযী শরীফের সূত্রে হযরত হ্যাইফা (রাযিঃ) হইতে বর্ণিত হইয়াছে, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খাইয়া এই কথা বলিয়াছেন যে, তোমরা সৎকাজে আদেশ ও অসৎকাজে নিষেধ করিতে থাক, নতুবা আল্লাহ তায়ালা তোমাদের উপর স্বীয় আজাব নাযিল করিয়া দিবেন। তখন তোমরা দোয়া করিলেও দোয়া কবুল হইবে না। আমার বুযুর্গ বন্ধুগণ ! এখানে পৌছিয়া প্রথমে চিন্তা করুন, আমরা পৃষ্ঠাঃ 28 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।