দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র খোজ খবর লইতে থাক। কসম সেই পাক জাতের যাহার হাতে আমার জান। উট যেমন রশি হইতে ছুটিয়া বাহির হইয়া যায় তাহা অপেক্ষা দ্রুত কুরআন অন্তর হইতে বাহির হইয়া যায়। (বুখারী, মুসলিম) অর্থাৎ মানুষ যদি জানোয়ারের হেফাজত হইতে উদাসীন হইয়া যায় এবং উহা রশি হইতে বাহির হইয়া যায় তবে ভাগিয়া যাইবে। এমনিভাবে যদি কালামে পাকের হেফাজত না করা হয় তবে উহাও ইয়াদ থাকিবে না ; ভুলিয়া যাইবে। আসল কথা হইল, কুরআন শরীফ মুখস্থ হওয়া স্বয়ং কুরআনেরই একটি প্রকাশ্য মুজিযা। নতুবা উহার অর্ধেক বা এক-তৃতীয়াংশ পরিমাণ কোন কিতাবও মুখস্থ হওয়া শুধু কঠিনই নয় বরং প্রায় অসম্ভব। এই কারণে আল্লাহ তায়ালা সূরা আল-কামারে কুরআন শরীফ মুখস্থ হওয়াকে তাহার দয়া বলিয়া আখ্যায়িত করিয়াছেন এবং বার বার সতর্ক করিয়া দিয়াছেন। এরশাদ হইয়াছে _ BL 3 UE LB EB % HE EEN Hi SU HES রাখিয়াছি, কেহ কি হেফজ করিতে প্রস্তুত আছে ?(সূরা কামার, আয়াত ৪ ১৭) জালালাইন শরীফের গ্রন্থকার লিখিয়াছেন, এই আয়াতের মধ্যে প্ৰশ্নবোধক বাক্যটি আদেশ অর্থে আসিয়াছে। সুতরাং যে বিষয়টিকে আল্লাহ তায়ালা বার বার তাকীদ করিয়া বলিতেছেন, আমরা মুসলমানগণ উহাকে অনর্থক, নির্বুদ্ধিতা এবং অযথা সময়ের অপচয় বলিয়া মনে করিতেছি। এই আহাম্মকীর পরও আমাদের ধ্বংসের জন্য আর কিসের অপেক্ষা বাকী রহিয়াছে? আশ্চর্যের ব্যাপার হইল, হযরত উযাইর (আঃ) তাওরাত মুখস্থ লিখিয়া দেওয়াতে আল্লাহর পুত্র বলিয়া আখ্যায়িত হন। আর মুসলমানদের জন্য আল্লাহ তায়ালা এই নেয়ামতকে সহজ করিয়া রাখিয়াছেন বলিয়া উহার এরূপ মূল্যায়নু ক্রা হইয়া থাকে। lie slo Sl ll 301/০০5 অৰ্থাৎ, অত্যাচারীগণ অচিরেই জানিতে পারিবে, কেমন স্থানে তাহাদিগকে ফিরিয়া যাইতে হহইবে। মোটকথা, ইহা একমাত্র আল্লাহ তায়ালারই দয়া ও অনুগ্রহ যে, কুরআন শরীফ মুখস্থ হইয়া যায়। ইহার পর যদি কাহারও পক্ষ হইতে অবহেলা হয় তবে তাহাকে ভূলাইয়া দেওয়া হয়। কুরআন শরীফ পড়িয়া ভুলিয়া যাওয়ার ব্যাপারে বড় কঠোর শাস্তির কথা আসিয়াছে। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, আমার সামনে পৃষ্ঠাঃ 279 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।