দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, কুরআন শরীফের মধ্যে ত্রিশ আয়াত বিশিষ্ট একটি সুরা এমন আছে যে, উহা তাহার পাঠকারীর জন্য সুপারিশ করিতে থাকিবে, যতক্ষণ না তাহাকে ক্ষমা করা হইবে। উহা হইল সূরা তাবারাকাল্লাযী। (আবূ দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ, হাকিম, আহমদ) এক রেওয়ায়াতে সূরা তাবারাকাল্লাষী সম্পর্কেও হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরশাদ বর্ণিত হইয়াছে যে, আমার মন চায় এই সূরা প্রত্যেক মুমেনের অন্তরে থাকুক। এক রেওয়ায়াতে আছে, যে ব্যক্তি মাগরিব ও এশার নামাযের মধ্যবর্তী সময়ে সূরা তাবারাকাল্লাষী ও সূরা আলিফ-লাম-মীম সেজদাহ পড়িল, সে যেন লাইলাতুল কদরে জাগিয়া থাকিয়া এবাদত-বন্দেগী করিল। এক রেওয়ায়াতে আছে, যে ব্যক্তি এই দুইটি সূরা পড়ে তাহার জন্য সত্তরটি নেকী লেখা হয় এবং সত্তরটি গোনাহ দূর করিয়া দেওয়া হয়। এক রেওয়ায়াতে আছে, যে ব্যক্তি এই দুইটি সূরা পড়ে তাহার জন্য শবে কদরের এবাদতের সমান সওয়াব লেখা হয়। ইমাম তিরমিযী (রহঃ) হযরত ইবনে আব্বাস (রাযিঃ) হইতে নকল করিয়াছেন যে, কিছুসংখ্যক সাহাবী এক জায়গায় তাঁবু লাগাইলেন। তাঁহাদের জানা ছিল না যে, সেখানে কবর রহিয়াছে। হঠাৎ তাঁবু স্থাপনকারীরা সেখানে কাহাকেও সূরা তাবারাকাল্লাষী পড়িতে শুনিলেন। এই ঘটনা হুযূর সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করা হইলে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, এই সূরা আল্লাহর আজাব হইতে বাধাদানকারী এবং নাজাত দানকারী। হযরত জাবের (রাযিঃ) বলেন, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ শুইতেন না যতক্ষণ সুরা আলিফ-লাম-মীম সেজদা ও সূরা তাবারাকাল্লাধী না পড়িতেন। হযরত খালেদ ইবনে মাদান (রাখিঃ) বলেন, আমার নিকট এই রেওয়ায়াত পৌছিয়াছে যে, এক ব্যক্তি বড় গোনাহগার ছিল। সে সূরা আলিফ লাম মীম সেজদা পড়িত। ইহা ছাড়া সে আর কোন কিছু পড়িত না। লোকটির (মৃত্যুর পর তাহার) উপর এই সূরা খ্বীয় ডানা মেলিয়া দিয়া সুপারিশ করিল, হে রব! এই ব্যক্তি আমাকে অনেক বেশী তেলাওয়াত করিত। তাহার সুপারিশ কবূল করা হইল এবং প্রত্যেক গোনাহের পরিবর্তে একটি করিয়া নেকী দেওয়ার হুকুম হইল। হযরত খালেদ ইবনে মাদান (রাযিঃ) ইহাও বলেন যে, এই সূরা তাহার পাঠকারীর পক্ষে কবরে ঝগড়া করে এবং বলে, আমি যদি তোমার কিতাবের অংশ হইয়া থাকি তবে আমার সুপারিশ কবূল কর। নতুবা আমাকে তোমার কিতাব হইতে মিটাইয়া দাও, অতঃপর এই সূরা পাখির মত হইয়া যায় ও পৃষ্ঠাঃ 276 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।