সূচী-পত্র উহা শুনিয়া বলিতে লাগিলেন, সৌভাগ্য সেই উম্মতের জন্য যাহাদের উপর এই কুরআন নাযিল করা হইবে, সৌভাগ্য এঁ অস্তরসমূহের জন্য যাহারা উহাকে ধারণ করিবে অর্থাৎ ইয়াদ করিবে আর সৌভাগ্য এ সকল জিহ্বার জন্য যাহারা উহাকে তেলাওয়াত করিবে। এক হাদীসে আছে, যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তষ্টি লাভের জন্য সূরা ইয়াসীন তেলাওয়াত করে তাহার পূর্বের সকল গোনাহ মাফ হইয়া যায়। সুতরাং তোমরা নিজেদের মু্দাদের উপর এই সূরা পাঠ কর। অন্য এক হাদীসে আসিয়াছে, তাওরাতে সূরা ইয়াসীনের নাম ছিল মুন্য়িমাহ্। কেননা, উহা তাহার পাঠকারীর জন্য দুনিয়া ও আখেরাতের কল্যাণ বহিয়া আনে, পাঠকারীর দুনিয়া ও আখেরাতের মুসীবত দূর করে ও আখেরাতের ভয়-ভীতি দূর করে। এই সুরার আরেক নাম হইল, রাফেয়া ও খাফেযা। অর্থাৎ মুমিনদের জন্য মর্যাদা বৃদ্ধিকারী এবং কাফেরদের জন্য লাঞ্ছজনাকারী। এক রেওয়ায়াতে আছে, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, আমার মন চায় আমার প্রত্যেক উম্মতীর অন্তরে সূরা ইয়াসীন থাকুক। অপর এক হাদীসে আছে, যে ব্যক্তি প্রত্যেক রাত্রে সূরা ইয়াসীন পাঠ করিল অতঃপর মারা গেল, সে ব্যক্তি শহীদ হইয়া মৃত্যুবরণ করিল। এক রেওয়ায়াতে আছে, যে ব্যক্তি সূরা ইয়াসীন পাঠ করে তহাকে ক্ষমা করিয়া দেওয়া হয়। যে ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় পাঠ করে সে পরিতৃপ্ত হইয়া যায়। যে ব্যক্তি পথ হারাইয়া যাওয়ার কারণে পাঠ করে সে পথ পাইয়া যায়। আর যে ব্যক্তি জানোয়ার হারাইয়া যাওয়ার কারণে পড়ে সে জানোয়ার পাইয়া যায়। আর যে ব্যক্তি খানা কম হইয়া যাইবে এইরূপ আশঙ্কায় পাঠ করে তাহার সেই খানা যথেষ্ট হইয়া যায়। মৃত্যু যন্ত্রণায় কাতর কোন লোকের নিকট উহা পাঠ করা হইলে তাহার যন্ত্রণা লাঘব হয়। প্রসব বেদনার সময় পড়িলে সন্তান সহজে প্রসব হয়। হযরত মুকরী (রহঃ) বলেন, যদি কোন বাদশা বা দুশমনের ভয় হয় এবং সূরা ইয়াসীন পাঠ করে তবে ভয় দূরীভূত হইয়া যায়। এক রেওয়ায়াতে আছে, যে ব্যক্তি জুমআর দিন সূরা ইয়াসীন এবং সূরা হয়। (উল্লেখিত আমলসমূহের বেশীর ভাগই ‘মুজাহেরে হক’ কিতাব হইতে লওয়া হইয়াছে। কিন্ত কোন কোন রেওয়ায়াত সহীহ হওয়ার ব্যাপারে মাশায়েখগণের আপত্তি রহিয়াছে।) পৃষ্ঠাঃ 274 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।