দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র ধুইয়া পান করানোর আমলও বিশেষভাবে পরীক্ষিত। ইহা ছাড়া দাঁত, মাথা ও পেট ব্যথায় ৭ বার পড়িয়া দম করার আমলও পরীক্ষিত। এই আমলগুলি ‘মাজাহেরে হক’ নামক কিতাব হইতে সংক্ষিপ্তভাবে নকল করা হইয়াছে। মুসলিম শরীফের এক হাদীসে হযরত ইবনে আব্বাস (রাযিঃ) হইতে বর্ণিত আছে, একবার হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে উপস্থিত ছিলেন। এরশাদ করিলেন-_আজ আসমানের একটি দরজা খোলা হইয়াছে। যাহা আজকের পূর্বে আর কখনও খোলা হয় নাই। অতঃপর এই দরজা দিয়া একজন ফেরেশতা নাযিল হইলেন। তিনি এমন এক ফেরেশতা যিনি আজকের পূর্বে আর কখনও নাযিল হন নাই। অতঃপর এই ফেরেশতা আমাকে বলিলেন, আপনি দুইটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যাহা আপনার পূর্বে আর কাহাকেও দেওয়া হয় নাই। একটি সূরা ফাতেহা আরেকটি সূরা বাকারার শেষ আয়াতসমূহ অর্থাৎ শেষ রুকু। এইগুলিকে নূর এই জন্য বলা হইয়াছে যে, কিয়ামতের দিন তেলাওয়াতকারীর আগে আগে চলিবে। LEACH, IEE Hf be w Slats al 4 re 22004 + [4 EE 61 4 ATA ACB HY 0206; CAb rd ir2 MESA Ue by (AlAs (২) হযরত আতা ইবনে রাবাহ (রহঃ) বলেন, আমার নিকট হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এরশাদ পৌঁছিয়াছে যে, যে ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসীন পাঠ করিবে তাহার সমস্ত দিনের জরুরত পুরা হইয়া যাইবে। (দারিমী) হাদীস শরীফে সূরা ইয়াসীনের বহু ফাযায়েল বর্ণিত হইয়াছে। এক রেওয়ায়াতে আসিয়াছে, প্রত্যেক জিনিসের জন্য একটি দিল থাকে, কুরআন শরীফের দিল হইল সূরা ইয়াসীন। যে ব্যক্তি সূরা ইয়াসীন পাঠ করে আল্লাহ তায়ালা তাহার জন্য দশবার কুরআন খতমের সওয়াব লিখেন। এক হাদীসে আসিয়াছে, আল্লাহ তায়ালা সূরা তাহা ও সূরা ইয়াসীনকে আসমান-জমিন পয়দা করার হাজার বছর পূর্বে পড়িয়াছেন। ফেরেশতাগণ পৃষ্ঠাঃ 273 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।