সূচী-পত্র থাকিবে। এক রেওয়ায়াতে আসিয়াছে, সওয়াবের দিক হইতে সূরা ফাতেহা সমগ্র কুরআন শরীফের দুই-তৃতীয়াংশের সমান। এক রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে, আরশের খাছ খাযানা হইতে আমাকে চারটি জিনিস দেওয়া হইয়াছে, অন্য আর কাহাকেও এই খাযানা হইতে কোন কিছু দেওয়া হয় নাই। এক, সূরা ফাতেহা। দুই, আয়াতুল কুরসী ও সূরা বাকারার শেষ আয়াতসমূহ তিন, সূরা কাউসার। অন্য এক রেওয়ায়াতে হ্যরত হাসান বসরী (রহঃ) হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে নকল করিয়াছেন যে, যে ব্যক্তি সূরা ফাতেহা পাঠ করিল সে যেন তাওরাত, ইঞ্জিল, যবূর ও কুরআন শরীফ পাঠ করিল। এক রেওয়ায়াতে আসিয়াছে, শয়তানকে চারবার নিজের উপর বিলাপ ও কান্নাকাটি করিতে ও মাথার উপর মাটি নিক্ষেপ করিতে হইয়াছিল। এক, যখন তাহার উপর লানত করা হয়। দুই, যখন তাহাকে আসমান হইতে জমিনে নিক্ষেপ করা হয়। তিন, যখন হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওয়ত লাভ করেন। চার, যখন সূরা ফাতেহা নাযিল হয়। ইমাম শাবী (রহঃ) হইতে বর্ণিত আছে যে, এক ব্যক্তি তাহার নিকট আসিয়া কলিজা ব্যথার অভিযোগ করিল। শাবী (রহঃ) বলিলেন, ‘আসাসুল কুরআন’ পড়িয়া ব্যথার জায়গায় দম কর। লোকটি জিজ্ঞাসা করিল ‘আসাসুল কুরআন’ কি? শাবী (রহঃ) বলিলেন, সূরা ফাতেহা। মাশায়েখগণের পরীক্ষিত আমলে লিখিত আছে যে, সূরা ফাতেহা ইস্মে আষম। যে কোন উদ্দেশ্য হাসিল করার জন্য উহা পড়া উচিত। উহা আমল করার দুইটি তরীকা আছে। (১) ফজ্ঞরের সুন্নত ও ফরজ নামাযের মাঝখানে বিসমিল্লাহির রাহমানির রাহীম-এর মীম হরফটি এর লামের সহিত মিলাইয়া ৪১ বার করিয়া চল্লিশ দিন পড়িবে। যে উদ্দেশ্য নিয়া পড়িবে, ইনশাআল্লাহ উহা হাসিল হইবে। যদি কোন রোগী বা যাদুগ্রস্ত লোকের জন্য পড়ার জরুরত হয় তবে পানিতে দম করিয়া তাহাকে পান করাইবে। (২) চাঁদের প্রথম রবিবার ফজরের সুন্নত ও ফরযের মাঝখানে আগের মত মীম না মিলাইয়া ৭০ বার পড়িবে অতঃপর প্রত্যেক দিন একই সময়ে ১০ বার করিয়া কমাইয়া পড়িতে থাকিবে। এইভাবে এক সপ্তাহে পড়া শেষ হইয়া যাইবে। যদি প্রথম মাসে মকসূদ হাসিল হইয়া যায় তবে তো উত্তম। নতুবা দ্বিতীয় ও তৃতীয় মাসেও এইরূপ আমল করিবে। এমনিভাবে যে কোন পুরানা রোগের জন্য চীনা বর্তনে পৃষ্ঠাঃ 272 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।