দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র মাছানী’ ও ‘কুরআনে আধযীম’। কোন কোন সুফীয়ায়ে কেরাম হইতে বর্ণিত আছে যে, পূৰ্ববৰ্তী সকল আসমানী কিতাবসমূহে যাহা কিছু ছিল তাহা সম্পূর্ণ কালামে পাকে আসিয়া গিয়াছে। আর কালামে পাকে যাহা কিছু আছে উহা সম্পূৰ্ণ সূরা ফাতেহায় আসিয়া গিয়াছে। আর যাহা কিছু সূরা ফাতেহায় আছে উহা বিসমিল্লাহর মধ্যে আসিয়া গিয়াছে। আর বিসমিল্লাহর মধ্যে যাহা আছে উহা বিসমিল্লাহর ‘বা’ অক্ষরের মধ্যে আসিয়া গিয়াছে। উহ্থার ব্যাখ্যায় বলা হইয়াছে যে, এখানে বা হ্রফটি মিলানোর অর্থে আসিয়াছে। আর সব কিছুর দ্বারা উদ্দেশ্য হইল, বান্দাহকে আল্লাহ তায়ালার সহিত মিলাইয়া দেওয়া। কেহ কেহ আরেকটু অগ্রসর হইয়া বলিয়াছেন যে, ‘বা’ হরফের মধ্যে যাহা কিছু আছে উহা তাহার নুকতার মধ্যে আসিয়া গিয়াছে, অর্থাৎ ওয়াহদানিয়াত বা একত্ববাদ। কারণ পরিভাষায় নুকতা এমন বিন্দুকে বলা হয়,যাহা ভাগ ক্র যায় না। কোন কোন মাশায়েখ হইতে বর্ণিত আছে JU 961 এই আয়াতে যাবতীয় দ্বীনি ও দুনিয়াবী মাকসাদ আসিয়া গিয়াছে। অপর এক হাদীসে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরশাদ বর্ণিত হইয়াছে যে, সেই জাতের কসম যাহার কব্জায় আমার জান, সূরা ফাতেহার মত এইরূপ সূরা আর নাযিল হয় নাই। না তাওরাতে, না ইঞ্জিলে, না যবূরে, না অবশিষ্ট কুরআন শরীফে। মাশায়েখগণ লিখিয়াছেন, যদি কেহ সূরা ফাতেহা ঈমান ও একীনের সহিত পাঠ করে, তবে সকল রোগ হইতে মুক্তি লাভ হয়। চাই দ্বীনী হউক বা দুনিয়াবী হউক, জাহেরী হউক বা বাতেনী হউক। উহা লিখিয়া লটকানো এবং চাটিয়া খাওয়াও রোগ-ব্যাধির জন্য উপকারী। সিহাহ সিত্তাহ কিতাবসমূহে বৰ্ণিত হইয়াছে যে, সাহাবায়ে কেরাম সাপ-বিচ্ছুর দংশন করা লোকের উপর, মৃগী রোগী ও পাগলের উপর সূরা ফাতেহা পাঠ করিয়া দম করিয়াছেন এবং হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহাকে জায়েযও রাখিয়াছেন। এক রেওয়ায়াতে আসিয়াছে, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সায়েব ইবনে ইয়াযিদ (রাযিঃ)এর উপর এই সুরা দম করিয়াছেন এবং এই সুরা পড়িয়া মুখের লালা ব্যথার স্থানে লাগাইয়াছেন। অন্য এক রেওয়ায়াতে আসিয়াছে, যদি কোন ব্যক্তি ঘুমাইবার ইচ্ছায় শয়ন করে এবং সূরা ফাতেহা ও কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়িয়া নিজের উপর দম করে তবে মৃত্যু ব্যতীত সকল বালা-মুসীবত হইতে সে নিরাপদ পৃষ্ঠাঃ 271 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।