সূচী-পত্র যাইবে। আর যে ব্যক্তি দুইশত আয়াত তেলাওয়াত করিবে, সে রাতভর এবাদত করার সওয়াব পাইবে। আর যে ব্যক্তি পাঁচশত হইতে একহাজার আয়াত তেলাওয়াত করিবে, সে এক কিনতার সওয়াব লাভ করিবে। সাহাবীগণ আরজ করিলেন, কিনতার কি? হুযূর এরশাদ করিলেন, কিনতার হইল বার হাজার (দেরহাম বা দিনার) সমতুল্য । BIO USGL OIL SS gis 36 As Ec SLY SES EG HCG dg Biedipd GLLUNAb Bins 22 CS IEE ES ALM EAS BANE A | Ghali 0S) (০) হয়রত ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, হযরত জিবরাঈল (আঃ) হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলেন যে, বহু ফেৎনা প্রকাশ পাইবে। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, এইগুলি হইতে বাঁচিয়া থাকার উপায় কি? তিনি বলিলেন, কুরআন শরীফ । (রহমতে মুহদাত $ রাধীন) আল্লাহর কিতাবের উপর আমলও যাবতীয় ফেৎনা হইতে বাঁচিবার উপায়, এমনিভাবে উহার তেলাওয়াতের বরকতও ফেৎনা হইতে মুক্তির উপায়। ২২নং হাদীসে বলা হইয়াছে, যে ঘরে কালামে পাকের তেলাওয়াত করা হয় এ ঘরে ছাকীনা ও রহমত নাযিল হয় এবং সেই ঘর হইতে শয়তান বাহির হইয়া যায়। ওলামায়ে কেরাম ফেৎনার অর্থ দাজ্জালের আবির্ভাব ও তাতারীদেব ফেৎনা ইত্যাদি বলিয়াছেন। হযরত আলী (রাযিঃ) হইতেও একটি দীর্ঘ রেওয়ায়াতে উপরোক্ত হাদীসের বিষয়বস্তু বর্ণিত হইয়াছে যে, হযরত ইয়াহয়া (আঃ) বনী ইসরাঈলদেরকে বলিলেন, আল্লাহ তায়ালা তোমাদিগকে তাঁহার কালাম পড়ার হুকুম করিতেছেন এবং উহার দৃষ্টান্ত হইল এইরূপ যেন কোন কওম নিজেদের কিল্লায় হেফাজতে রহিয়াছে। আর দুশমন উহার উপর আক্রমণ করিতে উদ্যত হইয়াছে। কিন্ত দুশমন যে দিক হইতেই হামলা করিতে চাহিবে সেই দিকেই দেখিতে পাইবে যে আল্লাহর কালাম তাহাদের হেফাজতকারী হিসাবে রহিয়াছে এবং উহা সেই দুশমনকে প্রতিহত করিয়া দিবে। পৃষ্ঠাঃ 269 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।