দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র হযরত সায়ীদ ইবনে সুলাইম (রহঃ) হইতে বর্ণিত, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে কুরআনের চেয়ে বড় আর কোন সুপরিশকারী হইবে না। না কোন নবী; না কোন ফেরেশতা আর না অন্য কেহ্‌। (শরহুল-এহ্‌ইয়া) কুরআন পাকের সুপারিশকারী হওয়া এবং এমন পর্যায়ের সুপারিশকারী হওয়া যাহার সুপারিশ গ্রহণযোগ্য হইবে_এই বিষয় আরও বহু রেওয়ায়াত দ্বারা জানা গিয়াছে। আল্লাহ তায়ালা আপন রহমতে আমার জন্য এবং তোমাদের জন্য কুরআন শরীফকে সুপারিশকারী বানাইয়া দিন। আমাদের প্রতিপক্ষ ও আমাদের বিরুদ্ধে অভিযোগকারী না বানান। ‘লাআলী মাসনুআ’ নামক কিতাবে ‘বায্যারে'র বর্ণনা হইতে নকল করিয়াছেন এবং এই হাদীসকে মওজু’ বা জাল বলিয়া আখ্যায়িতও করেন নাই। আর তাহা এই যে, ‘মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তাহার পরিবারের লোকেরা কাফন-দাফনের কাজে মশগুল হইয়া যায়। এমতাবস্থায় তাহার শিয়রে অত্যন্ত সুন্দর ও সুদর্শন এক ব্যক্তি আসিয়া হাজির হয়। কাফন পরার পর সেই লোকটি কাফন এবং তাহার বুকের মধ্যভাগে থাকে। দাফন করার পর লোকেরা যখন ফিরিয়া আসে এবং মুনকার নাকীর দুই ফেরেশতা আসিয়া কবরে উপস্থিত হয় তখন তাহারা মু্দাকে নির্জনে প্রশ্ন করার জন্য এ লোকটিকে আলাদা করিতে চায়। কিন্ত সেই লোকটি বলিতে থাকে ইনি আমার সাথী, আমার বন্ধু। আমি কোন অবস্থাতেই তাহাকে একাকী ছাড়িয়া যাইতে পারি না। তোমরা যদি কাজ করিয়া যাও। আমি ততক্ষণ তাহার নিকট হইতে যাইতে পারিব না যতক্ষণ না তাহাকে জান্নাতে প্রবেশ করাইব। অতঃপর সে তাহার সাথীর প্রতি লক্ষ্য করিয়া বলে, আমি এ কুরআন যাহাকে তুমি কখনও বড় আওয়াজে আবার কখনও আস্তে আস্তে পড়িতে। তুমি নিশ্চিন্ত থাক। মুনকার নাকীরের প্রশ্নের পর তোমার আর কোন চিন্তা নাই। অতঃপর যখন তাহারা প্রশ্নাবলী হইতে অবসর হইয়া যায়, তখন এই ব্যক্তি তাহার জন্য বেহেশত হইতে বিছানাপত্রের ব্যবস্থা করে। যাহা রেশমের তৈরী হইবে এবং মিশকের দ্বারা সুম্রাণযুক্ত হইবে।’ আল্লাহ তায়ালা স্বীয় অনুগ্রহে আমাকেও এবং তোমাদেরকেও উহা নসীব করুন। ইহা খুবই ফযীলতপূর্ণ হাদীস। দীর্ঘায়িত হওয়ার ভয়ে সংক্ষিপ্তভাবে পেশ করিলাম। পৃষ্ঠাঃ 264 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।