সূচী-পত্র ব্যাপারে পূর্ববর্তী বুযুর্গানে দ্বীনের অভ্যাস বিভিন্ন রকম ছিল। কেহ কেহ রোজানা এক খতম করিতেন, যেমন ইমাম শাফেয়ী (রহঃ) রমযানের বাহিরে প্রতিদিন এক খতম করিতেন এবং কেহ কেহ প্রতিদিন দুই খতম করিতেন, যেমন স্বয়ং ইমাম শাফেয়ী (রহঃ) রমযানে প্রতিদিন দুই খতম পড়িতেন। হযরত আসওয়াদ (রহঃ), হযরত সালেহ্ ইবনে কায়সান (রহঃ) এবং হ্যরত সায়ীদ ইবনে জুবায়ের (রহঃ) প্রমুখ বুযুর্গেরও এইরূপ আমল ছিল। কাহারও কাহারও রোজানা তিন খতম পড়ার অভ্যাস ছিল। যেমন হযরত সুলাইম ইবনে উতার যিনি প্রখ্যাত তাবেয়ীগণের অন্তর্ভুক্ত ছিলেন এবং হযরত ওমর (রাযিঃ)এর যামানায় মিসর বিজয়েও শরীক ছিলেন। হযরত মুআবিয়া (রাযিঃ) তাহাকে কোসাসের আমীর নিযুক্ত করিয়াছিলেন। তাঁহার অভ্যাস ছিল যে, তিনি প্রতি রাত্রে তিন খতম কুরআন শরীফ পড়িতেন। ইমাম নবভী (রহঃ) ‘কিতাবুল আযকারে’ নকল করিয়াছেন যে, তেলাওয়াত সম্পর্কে সর্বাধিক সংখ্যা খতমের যে বর্ণনা আমাদের নিকট পৌছিয়াছে, তাহা হইল ইবনুল কাতেব (রহঃ) রাত্র-দিন মিলাইয়া দৈনিক আটবার কুরআন খতম করিতেন। ইবনে কুদামা (রহঃ) ইমাম আহমদ (রহঃ) হইতে নকল করিয়াছেন যে, খতমের কোন নির্দিষ্ট সীমা নাই। উহা তেলাওয়াতকারীর মানসিক অবস্থা ও স্ফূর্তির উপর নির্ভর করে। ইতিহাসবিদগণ বর্ণনা করিয়াছেন যে, ইমাম আযম আবূ হানীফা (রহঃ) রমযান শরীফে একষট্টি খতম করিতেন। এক খতম দিনে এবং এক খতম রাত্রে। আর এক খতম পুরা রমযান মাসে তারাবীর নামাযে। কিন্ত হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন যে, তিনদিনের কম সময়ে কুরআন খতমকারী উহার অর্থের মধ্যে চিন্তা-ফিকির করিতে পারে না। এই জন্যই ইবনে হাযম (রহঃ) ও অন্যান্যরা তিন দিনের কম সময়ে কুরআন খতম করাকে হারাম বলিয়াছেন। বান্দার (অর্থাৎ লেখকের) মতে এই হাদীস শরীফ অধিকাংশ লোকের প্রতি খেয়াল করিয়া বলা হইয়াছে। কেননা, সাহাবায়ে কেরামের এক জামাআত হইতে উহার চেয়ে কম সময়ে খতম করারও প্রমাণ রহিয়াছে। এমনিভাবে অধিকাংশ ওলামায়ে কেরামের মতে বেশী সময়েরও কোন সীমা নাই। সহজভাবে যত দিনে খতম করা যায় ততদিনে করিবে। তবে কোন কোন আলেমের মতে এক খতম কুরআন শরীফ পড়িতে চল্লিশ পৃষ্ঠাঃ 262 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।