দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র আরেক আয়াতে এরশাদ হইয়াছে Gs AEG A TEs Jo La Kms LLG Ln 7s অর্থাৎ, ‘রাত্রে আপনি নামায পড়ুন এবং রাত্রে অনেক সময় পর্যন্ত তাসবীহ-তাহলীল পড়িতে থাকুন।’ সরা দাহ্‌র, আয়াত £ঃ ২৬) আরেক আয়াতে এরশাদ হইয়াছে aad s sr AE LEAS AAS Xd igh ৩5% or অর্থাৎ, ‘রাত্রে তাহারা আল্লাহ তায়ালার আয়াতসমূহ তেলাওয়াত করে এবং সেজদায় পড়িয়া থাকে। (সূরা আলি ইমরান, আয়াত £ ১১৩) আরও এরশাদ হইয়াছে _ , 29 227 ডেড LE agi 6 LG অর্থাৎ ‘যাহারা সেজদা ও দাঁড়ানো অবস্থায় আপন মাওলার সম্মুখে রাত্র কাটাইয়া দেয়।’ (সূরা ফোরকান, আয়াত £ ৬৪) যেমন, কোন কোন সময় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম (রাযিঃ)দের তেলাওয়াত করিতে করিতে সারারাত্র | কাটিয়া যাইত। হযরত ওসমান (রাষিঃ) হইতে বর্ণিত আছে যে, কোন কোন সময় তিনি বেতেরের এক রাকাআতে সমস্ত কুরআন শরীফ খতম করিয়া ফেলিতেন। এমনিভাবে হযরত আব্দুল্লাহ ইবনে যুবায়ের (রাযিঃ)ও এক রাত্রে সম্পূর্ণ কুরআন শরীফ পড়িয়া ফেলিতেন। হযরত সায়ীদ ইবনে জুবায়ের (রহঃ) বাইতুল্লাহ শরীফের ভিতরে দুই রাকাআতে পুরা কুরআন শরীফ খতম করেন। হযরত সাবেত বুনানী (রহঃ) রাত্র-দিনে এক খতম কুরআন শরীফ পড়িতেন। এমনিভাবে হযরত আবু হার্রাহ (রহঃ)ও করিতেন। আবু শায়েখ হোনায়ী (রহঃ) বলেন, আমি এক রাত্রে পুরা কুরআন শরীফ দুইবার খতম করিয়া আরও দশ পারা পড়িয়াছি। যদি চাইতাম তবে তৃতীয় খতমও পুরা করিতে পারিতাম। সালেহ ইবনে কায়সান (রহঃ) যখন হজ্জে গমন করিয়াছিলেন তখন রাস্তায় প্রায় এক রাত্রে দুই বার কুরআন শরীফ খতম করিতেন। মনসুর ইবনে যাযান (রহঃ) চাশতের নামাযে এক খতম এবং জোহর হইতে আসর পর্যন্ত আরেক খতম করিতেন এবং সমস্ত রাত্র নফল | নামাযে কাটাইয়া দিতেন। তিনি এত কাঁদিতেন যে, পাগড়ীর শামলা ভিজ্জিয়া যাইত। অনুরূপভাবে অন্যান্য বুযুর্গানে দ্বীনও কুরআন তেলাওয়াতে মগ্ন থাকিতেন। মুহাম্মদ ইবনে নসর (রহঃ) তাহার ‘কিয়ামুল লাইল’ নামক কিতাবে বহু ঘটনা উল্লেখ করিয়াছেন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।