সূচী-পত্র NEY Ab Le SAFC Hs bras Je MART US PORES i 5 PIAA LONE 05 BE HUE Eg UES ps GS Ode (E522 RA Al Cal ol xls Alby abil der dt, tga € হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাযিঃ) হইতে বর্ণিত, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, রোযা এবং কুরআন উভয়েই বান্দার জন্য সুপারিশ করে। রোযা আরজ করে, হে আল্লাহ! আমি তাহাকে দিনের বেলা খাওয়া ও পান করা হইতে বিরত রাখিয়াছি, আপনি আমার সুপারিশ কবুল করুন। কুরআন শরীফ বলে, হে আল্লাহ! আমি তাহাকে রাত্রে ঘুম হইতে বিরত রাখিয়াছি, আমার সুপারিশ কবূল করুন। সুতরাং উভয়ের সুপারিশ কবূল করা হয়। (আহমদ, তাবারানী) তারগীব নামক কিতাবে ‘খাওয়া ও পান করা’ শব্দের উল্লেখ রহিয়াছে। উপরে উহার তরজমা করা হইল। হাকেম নামক কিতাবে ‘পান করা’ শব্দের জায়গায় ‘শাহওয়াত’ শব্দ বর্ণিত হইয়াছে। অর্থাৎ আমি ইশারা হইল যে, রোযাদারকে নফসের খাহেশ হইতে বাচিয়া থাকিতে হইবে ; এমনকি যদি উহা বৈধও হয়। যেমন স্ত্রীকে আদর ও আলিঙ্গন করা ইত্যাদি। কোন কোন রেওয়ায়াতে আসিয়াছে যে, কালামে পাক যুবকের আকৃতি ধারণ করিয়া আসিবে এবং বলিবে আমি এ ব্যক্তি, যে তোমাকে রাত্রে জাগ্রত রাখিয়াছে আর দিনে পিপাসিত রাখিয়াছে। উপরোক্ত হাদীসে এই দিকেও ইঙ্গিত রহিয়াছে যে, কুরআন হেফজ করিলে রাত্রে উহাকে নফল নামাযে তেলাওয়াত করিতে হইবে। ২৭ নং হাদীসে ইহার আলোচনা করা হইয়াছে। স্বয়ং কালামে পাকেও বিভিন্ন আয়াতে রাত্রে কুরআন তেলাওয়াতের জন্য উৎসাহিত করা হইয়াছে। এক আয়াতে এরশাদ হইয়াছে অর্থাৎ, ‘আর রাত্রে আপনি তাহাজ্জুদ পড়্'ন যাহা আপনাকে অতিরিক্ত দেওয়া হইল (সূরা বনী ইসরাঈল, আয়াত ৪ ৭৯) পৃষ্ঠাঃ 260 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।