দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র জাহান্নামে নিক্ষেপ করে। (ইবনে হিব্বান, হাকিম) অর্থাৎ কুরআনে পাক যাহার জন্য সুপারিশ করিবে আল্লাহ তায়ালার দরবারে উহা কবুল, আর যাহার সম্পর্কে সে বিতর্ক করিবে উহাও গ্রহণ করা হইবে। কুরআন পাকের বিতর্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা ৮নং হাদীসের ব্যাখ্যায় করা হইয়াছে যে, কুরআনে পাক তাহার হক আর যাহারা তাহার হক নষ্ট করিয়াছে তাহাদেরকে বলিবে, তুমি আমার হক আদায় কর নাই কেন? যে ব্যক্তি উহাকে নিজের নিকট রাখিবে অর্থাৎ উহার অনুসরণ আনুগত্যকে জীবনের নীতি বানাইয়া লয়, সে তাহাকে জান্নাতে পৌছাইয়া দেয়। আর যে ব্যক্তি উহাকে পিছনে রাখিয়া দেয় অর্থাৎ উহার অনুসরণ করে না, সে জাহান্নামে প্রবেশ করিবে। বান্দার (অর্থাৎ লেখকের) মতে কুরআন পাকের প্রতি উদাসীনতা এই হুকুমের অন্তর্ভুক্ত হইতে পারে। বিভিন্ন রেওয়ায়াতে কুরআনের প্রতি উদাসীনতা প্রদর্শনের ব্যাপারে ধমকি আসিয়াছে। বুখারী শরীফের এক দীর্ঘ হাদীসে যাহাতে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুসংখ্যক লোকের গুনাহের শাস্তি প্রদানের দৃশ্য দেখানো হইয়াছে, উহাতে এক ব্যক্তির অবস্থা এমন দেখানো হইয়াছিল যে, তাহার মাথায় একটি পাথর এমন জোরে নিক্ষেপ করা হইতেছিল যে, তাহার মস্তক, চূর্ণ-বিচূর্ণ হইয়া যাইতেছিল। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার এই অবস্থার কারণ জিজ্ঞাসা করিলে বলা হইল যে, আল্লাহ তায়ালা এই ব্যক্তিকে তাঁহার কালাম শিখাইয়াছিলেন, কিন্তু সে না, রাত্রে উহার তেলাওয়াত করিয়াছে আর না দিনে উহার উপর আমল করিয়াছে। সুতরাং কিয়ামত পর্যন্ত তাহার সহিত এইরূপ ব্যবহারই করা হইবে। আল্লাহ তায়ালা আপন মেহেরবানী দ্বারা স্বীয় আজাব হইতে আমাদেরকে রক্ষা করুন। প্রকৃতপক্ষে কালামে পাক এত বড় নেয়ামত যে, উহার প্রতি অবহেলার কারণে যে কোন কঠিন শাস্তিই দেওয়া হউক উহা যথাযথই হইবে। AAA hep vy AG OF @ Ldisd gh. 51300237 i Le Prd Fed 96 6 Lpit do RST A EASE ofa ie Edi ss ls পৃষ্ঠাঃ 259 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।