সূচী-পত্র তাহারা সন্তানদেরকে হেফজ অথবা নাজেরা পড়ানো হইতে বিরত থাকিতে বাধ্য হয় আর গোনাহের বোঝা আপনার ঘাড়ে চাপে, এইরূপ করা ক্ষয়রোগের চিকিৎসা প্রাণনাশক বিষ দ্বারা নয় তো আর কি! ‘মকতবের মিয়াজী খুব খারাপভাবে পড়াইতেন এইজন্য কুরআন শিক্ষা হইতে জোরপূর্বক সরাইয়াছি’ আপনার এই জবাব আল্লাহ পাকের মহান আদালতে কতটুকু ওজন রাখে নিজেই চিন্তা করিয়া দেখুন। বানিয়ার দোকান চালাইবার জন্য কিংবা ইংরেজের চাকরি করিবার জন্য ভগ্নাংশের অংক শিক্ষা করা গুরুত্ব রাখে অথচ আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল কুরআন শিক্ষা। (৪) মধুর সুরে তেলাওয়াত কর। যেমন পূর্বের হাদীসে আলোচনা করা হইয়াছে। (৫) উহার অর্থের প্রতি চিন্তা কর। ইমাম গাযযালী (রহঃ) তাহার ইয়াহয়াউল উলূম কিতাবে তাওরাত হইতে নকল করিয়াছেন যে, আল্লাহ তায়ালা বলিতেছেন, হে বান্দা! তোমার কি আমাকে লজ্জা হয় না? রাস্তায় চলিতে চলিতে তোমার নিকট কোন বন্ধুর পত্র পৌছিলে তৎক্ষণাৎ তুমি থামিয়া যাও ; পথের পাশে বসিয়া গভীরভাবে পড়িতে থাক। এক একটি শব্দের উপর চিন্তা-ফিকির কর। আর আমার কিতাব তোমার নিকট পৌছে, উহাতে আমি সবকিছু স্পষ্টভাবে বর্ণনা করিয়া দিয়াছি। গুরুত্বপূর্ণ বিষয়কে বার বার উল্লেখ করিয়াছি, যাহাতে তুমি উহার মধ্যে চিন্তা-ভাবনা করিতে পার। অথচ তুমি উহাকে বেপরওয়াভাবে উড়াইয়া দাও। তবে কি আমি তোমার নিকট তোমার বন্ধুর চেয়েও নিকৃষ্ট হইয়া গেলাম? হে আমার বান্দা ! তোমার কোন বন্ধু যখন তোমার সহিত বসিয়া কথা বলে, তখন তুমি আপাদমস্তক সেই দিকে মগন হইয়া যাও। কান পাতিয়া শুন, গভীরভাবে চিন্তা কর। কথার মাঝখানে অন্য কেহ কথা বলিতে চাহিলে ইশারায় তাহাকে থামাইয়া দাও ; কথা বলিতে নিষেধ কর। আমি তোমার সহিত আমার কালামের মাধ্যমে কথা বলি অথচ তুমি একটুও ভ্রক্ষেপ কর না। তবে কি আমি তোমার বন্ধুর চেয়েও নিকৃষ্ট? কুরআনে চিন্তা-ফিকির সম্পর্কিত আলোচনা কিছুটা ভূমিকায় আর কিছুটা ৮নং হাদীসে করা হইয়াছে। (৬) কুরআনের বদলা দুনিয়াতে চাহিও না। অর্থাৎ কুরআন তেলাওয়াত করিয়া কোন বিনিময় গ্রহণ করিও না। কেননা, আখেরাতে বদলা গ্রহণ করা হইলে এমনি হইল যেমন কেহ টাকার পরিবর্তে কড়ির পৃষ্ঠাঃ 252 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।