দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র এক হাদীসে আছে, তোমরা সুমিষ্ট আওয়াজের দ্বারা কুরআনকে সৌন্দর্যমণ্ডিত কর। আরেক হাদীসে আছে, সুমিষ্ট আওয়াজের দ্বারা কুরআনের সৌন্দর্য দ্বিগুণ হইয়া যায়। শায়খ আব্দুল কাদের জিলানী (রহঃ) ‘গুনিয়াতুত্তালেবীন’ কিতাবে বলেন যে, একবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) কুফার শহরতলী দিয়া যাইতেছিলেন। পথিমধ্যে এক বাড়ীতে কতকগুলি ফাসেক লোকের সমাবেশ ছিল ; যেখানে যাযান নামক জনৈক গায়ক সারিন্দা বাজাইয়া গান গাহিতেছিল। হযরত ইবনে মাসউদ (রাযিঃ) তাহার আওয়াজ শুনিয়া বলিলেন, কত মধুর কন্ঠস্বর ! যদি উহা কুরআন তেলাওয়াতে ব্যবহার হইত! এই কথা বলিয়া তিনি কাপড় দ্বারা মাথা ঢাকিয়া চলিয়া গেলেন। যাযান তাঁহার এই কথা শুনিয়া লোকদেরকে জিজ্ঞাসা করিয়া জানিতে পারিল যে, তিনি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) এবং তিনি এইরূপ বলিয়া গিয়াছেন। সাহাবীর বাক্যে তাহার অন্তরে এমন ভয়ের উদ্রেক হইল যে, কোন সীমা রহিল না। সে তাহার সমস্ত বাদ্যযন্ত্র ভাঙ্গিয়া ফেলিয়া আবদুল্লাহ ইবনে মাসউদের সঙ্গী হইয়া গেল। পরে একজন যুগশ্রেষ্ঠ আলেম হিসাবে খ্যাতি লাভ করিল। '_ মোটকথা, বিভিন্ন রেওয়ায়াতে মিষ্ট আওয়াজে তেলাওয়াতের প্রশংসা ‘আসিয়াছে। কিন্তু সাথে সাথে গানের সুরে পড়ার ব্যাপারে নিষেধও 'আসিয়াছে। যেমন উপরে বর্ণিত হইয়াছে। হযরত হুযাইফা (রাযিঃ) ‘বলেন, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, আরবী 'লাহানে কুরআন শরীফ পড়, প্রেমিকের সুরে বা ইয়াহুদ নাসারাদের [আওয়াজে পড়িও না। অতি শীঘ্র এমন এক দল আসিবে যাহারা গায়ক ও 'বিলাপকারীদের মত টানিয়া টানিয়া কুরআন পড়িবে। এই তেলাওয়াত তাহাদের কোনই উপকারে আসিবে না। বরং তাহারা নিজেরা ফেৎনায় পড়িবে এবং এই পড়া যাহাদের ভাল লাগিবে তাহাদেরকেও ফেৎনায় ফেলিয়া দিবে। হযরত তাউস (রহঃ) বলেন, জনেক ব্যক্তি হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিল যে, মিষ্ট সুরে তেলাওয়াতকারী কে? হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যাহার তেলাওয়াত শুনিলে তুমি তাহার অস্তরে আল্লাহর ভয় অনুভব কর। অর্থাৎ তাহার আওয়াজ হইতে তাহার ভীত হওয়া বুঝা যায়। এই সবকিছুর পর আল্লাহ তায়ালার বড় দয়া ও অনুগ্রহ এই যে, মানুষ শুধু তাহার সামর্থ্য ও ক্ষমতা অনুযায়ী চেষ্টা করার জিম্মাদার। পৃষ্ঠাঃ 249 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।