সূচী-পত্র দ্বারাও নৈকট্য লাভ হয়। বরং উহার মধ্যে একটি অতিরিক্ত বৈশিষ্ট্য রহিয়াছে যাহা অধিক নেকট্য লাভের একটি মাধ্যম। তাহা এই যে, প্রত্যেক কথা নিজের মধ্যে বক্তার গুণাবলী ও প্রভাব ধারণ করিয়া থাকে। ইহা একটি সুস্পষ্ট কথা যে, ফাসেক-ফাজেরের কবিতা পড়িলেও অন্তরে উহার প্রভাব পড়ে এবং বুযুর্গানে দ্বীনের কবিতা পড়িলে অন্তরে উহার ফল প্রকাশিত হয়। এই কারণেই যুক্তিবিদ্যা ও দর্শন শাস্ত্র অতিমাত্রায় চর্চা করিলে গর্ব ও অহঙ্কার পয়দা হয়! হাদীসের সহিত অধিক সম্পর্ক রাখার দ্বারা বিনয় পয়দা হয়। এই কারণেই ফারসী ও ইংরেজী ভাষা হিসাবে সমান হইলেও উক্ত ভাষাদ্বয়ে যে সকল লেখকের বইপুস্তক পড়ানো হয় তাহাদের মনোভাবের ভিন্নতার দরুন প্রতিক্রিয়াও ভিন্ন ভিন্ন হয়। মোটকথা, কালামের মধ্যে সর্বদাই বক্তার প্রভাব ও আছর বিদ্যমান থাকে। কাজেই আল্লাহর কালাম বারবার পাঠ করার দ্বারা অস্তরে আল্লাহ্র প্রভাব পয়দা হওয়া এবং আল্লাহর সহিত স্বভাবগত সম্পর্ক সৃষ্টি হওয়া নিশ্চিত বিষয়। ইহা ছাড়া প্রত্যেক লেখকের নিয়ম হইল, কেহ তাহার লিখিত কিতাব গুরুত্বসহকারে পাঠ করিলে স্বভাবগতভাবেই তাহার প্রতি লেখকের বিশেষ মনোযোগ ও দৃষ্টি নিবদ্ধ হইয়া থাকে। অতএব সর্বদা আল্লাহ তায়ালার কালামে পাক তেলাওয়াতকারীর প্রতি আল্লাহর তাওয়াজ্জুহ অধিক হইবে ইহা নিতান্ত স্বাভাবিক ও একীনী কথা। এই অধিক তাওয়াজ্জুহই অধিক নেকট্য হাসিলের কারণ হয়। মেহেরবান আল্লাহ তায়ালা আপন দয়া'ও রহমতে আমাকে এবং তোমাদেরকে এই অনুগ্রহ দ্বারা সম্মানিত করুন। yT VLE rh Ll BUSH LLG LOL SHBG dn I Arid edule BUNA ASSOLE ALA GAH 6 Lg DALAL sibs dl bs HEE Pld LS asf হযরত আনাস (রাযিঃ) হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরশাদ নকল করিয়াছেন যে, লোকদের মধ্য হইতে কিছু লোক আল্লাহ তায়ালার ঘরোয়া খাছ লোক। সাহাবীগণ আরজ করিলেন, ইয়া পৃষ্ঠাঃ 246 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।