সূচী-পত্র কোন বস্তুকে ধরে এবং তাহার পা হইয়া যাই যাহা দ্বারা সে চলে। অর্থাৎ বান্দা অধিক এবাদতের দ্বারা যখন আল্লাহ তায়ালার নৈকট্য লাভ করে, তখন আল্লাহ তায়ালা তাহার অঙ্গ-প্রত্যঙ্গের হিফাজতকারী হইয়া যান। তাহার চোখ কান সবকিছু মনিবের ইচ্ছার অনুগত হইয়া যায়। অধিক পরিমাণে নফল এবাদতের কথা এই জন্য বলা হইয়াছে যে, ফরজ এবাদত নির্ধারিত রহিয়াছে। উহার মধ্যে বেশী করা যায় না। আর এই অবস্থার জন্য অস্তরে সার্বক্ষণিক আল্লাহ তায়ালার উপস্থিতির ধ্যান একান্ত জরুরী। নৈকট্য লাভের এই তরীকা একমাত্র আল্লাহর জন্যই খাছ। যদি কেহ চায় যে, অন্য কাহারও নামেত্ন তসবীহ পড়িয়া তাহার নৈকট্য হাসিল করিয়া নিবে, তবে ইহা কখনও সম্ভব হইবে না। কারণ যাহার নৈকট্য হাসিল করা হইবে তাহার মধ্যে' দুইটি গুণ থাকা খুবই জরুরী। এক, যিকিরকারী বিভিন্ন সময়ে জবানী বা কল্বী যে কোন পন্থায় তাহাকে ডাকে উহার সর্বময় এলেম তাহার থাকিতে হইবে। দুই, যিকিরকারীর মেধাশক্তির মধ্যে নূর দান করা ও উহা পরিপূর্ণ করিয়া দেওয়ার ক্ষমতা থাকিতে হইবে। তাসাউফের পরিভাষায় উহাকে ‘দুনু ও তাদাল্লী’ এবং ‘নুযূল ও কুর্ব’ বলা হয়। এই দুইটি বিষয়ই একমাত্ৰ আল্লাহ তায়ালার মধ্যেই পাওয়া যায়, তাই উপরোক্ত তরীকার দ্বারা একমাত্র তাহারই নৈকট্য হাসিল হইতে পারে। হাদীসে কুদসীতেও এই দিকেই ইশারা করা হইয়াছে 240 ৰ MET EU EINEED | HEIL S2 অর্থাৎ যে ব্যক্তি আমার দিকে এক বিঘত পরিমাণ নিকটবর্তী হয়, আমি তাহার দিকে এক হাত নিকটবর্তী হই, আর যে আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমি তাহার দিকে প্রসারিত দুই হাত পরিমাণ অগ্রসর হই, আর যে আমার দিকে সাধারণভাবে হাটিয়া আসে আমি তাহার দিকে দৌড়াইয়া যাই। হাদীসে এইসব উপমা শুধু বুঝাইবার জন্য, নচেৎ আল্লাহ তায়ালা ‘চলাফেরা ইত্যাদি সকল মানবীয় বিষয় হইতে পবিত্র। আসল মকসুদ হইল ‘আল্লাহ তায়ালাকে পাইবার জন্য যে চেষ্টা করে তাহার চেষ্টার চেয়ে বেশী ‘আল্লাহ তায়ালা তাওয়াজ্জুহ দেন ও অগ্রসর হন। আর অসীম দয়ালুর জন্য ইহাই স্বাভাবিক। অতএব যাহারা সর্বদা স্থায়ীভাবে তাহাকে স্মরণ করে, মহান মনিবের পক্ষ হইতে তাওয়াজ্জুহও তাহাদের প্রতি স্থায়ী হয়। কালামে পাক যেহেতু সম্পূর্ণই যিকির, উহার একটি আয়াতও যিকির ও Lent lh ON TSE ২৪৫ পৃষ্ঠাঃ 245 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।