সূচী-পত্র AD NIRS or AIH 4% 5 ৫” LEA ee PAE Lo ets IS HY Ade Ud Gh sos Hf SAL fe WAS LG MES doles 1 anole be oN LL LG Mh. Eb f 2 EGIL Lh HAE Pole CRE vt td Ld lab ai sb ১) হযরত আবূ হুরায়রা (রাযিঃ) হুযূর সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লামের এরশাদ নকল করিয়াছেন যে, যখন কোন জামাত আল্লাহর কোন ঘরে একত্রিত হইয়া কুরআন পাকের তেলাওয়াত ও দাওর করে তখন তাহাদের উপর ছাকীনা নাযিল হয়, আল্লাহর রহমত তাহাদেরকে ঢাকিয়া লয়, রহমতের ফেরেশতাগণ তাহাদেরকে বেষ্টন করিয়া লয় এবং আল্লাহ পাক ফেরেশতাদের মজলিসে তাহাদের আলোচনা করেন। (মুসলিম, আবূ দাউদ) এই হাদীসে মক্তব ও মাদরাসার বিশেষ ফযীলত বর্ণনা করা হইয়াছে। যাহাতে বহু প্রকার সম্মান ও ইজ্জতের বিষয় রহিয়াছে। প্রত্যেকটি সম্মান এইরূপ যে, যদি কোন ব্যক্তি উহার একটিও হাসিল করিবার জন্য সারা জীবন ব্যয় করিয়া দেয় তবুও উহা অত্যন্ত সস্তার সওদা হইবে। অথচ এখানে অনেকগুলি নেয়ামতের কথা বলা হইয়াছে। বিশেষতঃ মাহবুবের মজলিসে তাহার আলোচনা হওয়ার এই শেষোক্ত নেয়ামতটি এমন, যাহার সমতুল্য আর কিছুই হইতে পারে না। ছাকীনা নাযিল হওয়ার বিষয়টি বিভিন্ন রেওয়ায়াতে আসিয়াছে। তবে ছাকীনার ব্যাখ্যায় হাদীসের মাশায়েখদের কয়েকটি অভিমত রহিয়াছে এবং এইগুলি পরস্পর বিপরীত নয় বরং সবগুলির সমষ্টিও ছাকীনার ব্যাখ্যা হইতে পারে। হযরত আলী (রাযিঃ) বলেন, উহা একটি বিশেষ বাতাস যাহার চেহারা মানুষের চেহারার মত হইয়া থাকে। আল্লামা সুদ্দী (রহঃ) বলেন, ছাকীনা স্বর্ণের তৈরী জান্নাতের একটি তশতরীর নাম। উহাতে আনশ্বিয়ায়ে কেরামের কলবসমূহকে গোসল করানো হয়। কেহ কেহ বলিয়াছেন, উহা একটি খাছ রহমত। আল্লামা তাবারী (রহঃ) এই অর্থকে পৃষ্ঠাঃ 241 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।