সূচী-পত্র বলেন, আমি আরজ করিলাম ইয়া রাসূলাল্লাহ! আমাকে কিছু ওসিয়ত করুন। তখন হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাকওয়ার ওসিয়ত করিলেন এবং বলিলেন, ইহা হইল সমস্ত কিছুর বুনিয়াদ ও মূল। আমি আরজ করিলাম ইয়া রাসূলাল্লাহ ! আরও কিছু ওসিয়ত করুন। এরশাদ করিলেন, কুরআন তেলাওয়াত ও যিকিরের এহ্তেমাম কর। এইগুলি দুনিয়াতে তোমার জন্য নূর এবং আসমানে সঞ্চিত ভাণ্ডার স্বরূপ। হযরত আবূ যর (রাযিঃ) বলেন, আমি আরও কিছু ওসিয়তের জন্য আরজ করিলে তিনি এরশাদ করিলেন, অধিক হাসি হইতে বিরত থাক। কেননা উহাতে দিল মরিয়া যায় এবং চেহারার সৌন্দর্য চলিয়া যায়। (অর্থাৎ জাহের ও বাতেন উভয়টার জন্যই ক্ষতিকর হয়।) আমি আরও কিছু ওসিয়তের দরখাস্ত করিলে তিনি এরশাদ করিলেন, জেহাদের এহ্তেমাম কর। কেননা ইহাই আমার উম্মতের বৈরাগ্য-সাধনা। (পূর্ববর্তী উম্মতের এ সকল লোকদেরকে রাহেব বা সংসার বিরাগী বলা হইত, যাহারা দুনিয়ার যাবতীয় সম্পর্ক ছিন্ন করিয়া শুধুমাত্র আল্লাহর এবাদতে মশগুল হইয়া থাকিত।) হযরত আবূ যর (রাযিঃ) বলেন, আমি আরও কিছু চাহিলে তিনি এরশাদ করিলেন, গরীব মিসকীনদের সহিত সম্পর্ক রাখ, তাহাদেরকে বন্ধু বানাইয়া লও, তাহাদের পাশে বস। আমি আরও কিছু চাহিলে তিনি এরশাদ করিলেন, তোমার চেয়ে নিম্নস্তরের লোকদেরকে দেখ (ইহাতে শোকরের অভ্যাস গড়িয়া উঠিবে)। আর তোমার চেয়ে উপরের স্তরের লোকদেরকে দেখিও না, কারণ ইহাতে তোমাকে দেওয়া আল্লাহর নেয়ামতসমূহকে তুচ্ছ ভাবিয়া বসিতে পার। আমি আরও তোমাকে অপরের দোষ দেখা হইতে বিরত রাখে, মানুষের'দোষ জানিবার চেষ্টা করিও না, কেননা তুমি নিজেই উহাতে লিপ্ত রহিয়াছ। তোমার দোষের জন্য ইহাই যথেষ্ট যে, তুমি মানুষের মধ্যে এমন দোষ তালাশ কর যাহা স্বয়ং তোমার মধ্যে রহিয়াছে অথচ তুমি উহা হইতে বে-খবর, আর তুমি তাহাদের এমন বিষয়ে দোষ ধর যাহা তুমি নিজেই করিয়া থাক। অতঃপর হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন ক্সেহের হাত আমার বুকের উপর মারিয়া এরশাদ করিলেন, হে আবূ যর ! ভাবিয়া কাজ করার মত বুদ্ধিমত্তা নাই, নাজায়েয কাজ হইতে বাঁচিয়া থাকার মত পরহেজগারী নাই এবং চরিত্রবান হওয়া অপেক্ষা ভদ্রতা নাই। এখানে সংক্ষিপ্তপার ও মূল উদ্দেশ্যের প্রতি অধিক লক্ষ্য রাখা হইয়াছে, শাব্দিক তরজমার প্রতি লক্ষ্য রাখা হয় নাই। পৃষ্ঠাঃ 240 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।