দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র [ { ib থ i / ’ 29 VS TNT Crees lt LEAN ESEBIS EAN _* 2 s oz AUIS US oly Wd lured tl (EAS lS sass (8) হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন ৪ যদি কোন কওম বা জামাতের মধ্যে কোন ব্যক্তি কোন গোনাহের কাজে লিপ্ত হয় এবং এ কওম বা জামাতের মধ্যে শক্তি থাকা সত্বেও তাহাকে উক্ত গোনাহ হইতে বাধা না দেয়, তবে মৃত্যুর পূর্বে দুনিয়াতেই তাহাদের উপর আল্লাহর আজাব আসিয়া যায়। (তারগীব £ আবু দাউদ, ইবনে মাজাহ, ইবনে হিব্বান, ইস্বাহানী) হে আমার মুখলেস বুযুর্গ এবং ইসলাম ও মুসলমানের উন্নতিকামী বন্ধুগণ ! ইহাই হইল মুসলমানদের ধ্বংস ও ক্রমবর্ধমান অবনতির কারণ। প্রত্যেক ব্যক্তি অপরিচিত ও সমপর্যায়ী লোকদেরকে নহে বরং আপন পরিবার-পরিজন, সন্তান-সন্ততি অধীনস্থ ও ছোটদের প্রতি একটু লক্ষ্য করিয়া দেখুন তাহারা কি পরিমাণ প্রকাশ্য গোনাহের মধ্যে লিপ্ত রহিয়াছে; আর আপনারা নিজেদের প্রভাব-প্রতিপত্তি দ্বারা তাহাদিগকে বাধা প্রদান করিতেছেন কিনা। বাধা দেওয়ার কথা ছাড়িয়া দিন বাধা দেওয়ার এরাদাই বা করেন কিনা। অথবা এই আশঙ্কা আপনার মনে আসে কিনা যে, আমার প্রিয়পুত্র কি করিতেছে। যদি সে সরকারের বিরুদ্ধে কোন অন্যায় কাজ করে বা অপরাধও নহে শুধু সরকার বিরোধী কোন রাজনৈতিক সভা সম্মেলনে অংশগ্রহণ করে, তবে আপনিও উহাতে জড়াইয়া পড়ার ভয়ে চিন্তিত হইয়া যান। তাহাকে শাসন করা হয় এবং নিজে নির্দোষ ও হাকেমীন আল্লাহ্‌ তায়ালার নাফরমানের সাথেও কি সেই আচরণ করা হয় যাহা এই ক্ষণস্থায়ী দুনিয়ার নগণ্য সরকারী অপরাধীর সাথে করা হয়। আপনি ভাল করিয়া জানেন-_আপনার প্রিয়পুত্র দাবা খেলায় আসক্ত ও তাসখেলায় ডুবিয়া থাকে, কয়েক ওয়াক্তের নামায ছাড়িয়া দেয়। কিন্ত আফসোস! কখনও আপনার মুখ হইতে ভুলেও এই কথা বাহির হয় না যে, বেটা! কি করিতেছ? ইহা তো মুসলমানের কাজ নয়। অথচ তাহার সহিত খানাপিনাও ছাড়িয়া দেওয়ার হুকুম ছিল, যেমন পূর্বে উল্লেখ করা হইয়াছে। পৃষ্ঠাঃ 24 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।