দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র থাক! কেননা, মজলুমের বদ-দোয়া ও আল্লাহর দরবারের মধ্যে কোন প্দা থাকে না? (কবি বলিয়াছেন_-) HCE Tpiert hep EIS অর্থাৎ, মজলুম ও নিপীড়িত মানুষের আহ্‌ শব্দ হইতে সাবধান থাকিবে। কেননা আল্লাহর দরবার হইতে কবুলিয়াত তাহার বদদোয়াকে অভ্যর্থনা জানাইবার জন্য আগাইয়া আসে। এসব ছহীফায় আরও নসীহত ছিল-জ্ঞানী লোকদের জন্য নিজেদের জ্ঞান-বুদ্ধি লোপ না পাওয়া পর্যন্ত সময়কে তিন অংশে ভাগ করিয়া লওয়া জরুরী । এক অংশে আপন রবের এবাদত-বন্দেগী করিবে এবং এক অংশে নফসের মুহাসাবা করিবে এবং চিন্তা করিবে যে, কয়টি কাজ ভাল করিয়াছে আর কয়টি মন্দ করিয়াছে। আর এক অংশ হালাল রুজি-রোজগারের জন্য ব্যয় করিবে। জ্ঞানীর জন্য ইহাও জরুরী যে, সময়ের হেফাজত করিবে। নিজেও সংশোধনের ফিকিরে লাগিয়া থাকিবে। জবানকে অনর্থক কথাবার্তা হইতে হেফাজত করিবে। যে ব্যক্তি নিজের কথাবার্তার হিসাব লইতে থাকে তাহার জবান অনর্থক কথাবার্তায় কম চলে। বুদ্ধিমান লোকের জন্য আরও জরুরী হইল, সে তিন জিনিস ব্যতীত সফর করিবে না। এক, আখেরাতের সম্বল সংগ্রহের জন্য। দুই, কিছুটা রুজি-রোজগারের জন্য। তিন, বৈধ উপায়ে আনন্দ উপভোগের জন্য। হযরত আবূ যর (রাযিঃ) বলেন, আমি জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ ! হযরত মূসা (আঃ)এর ছহীফাসমূহে কি ছিল? তিনি এরশাদ করিলেন, সবই উপদেশ ও নসীহতের কথা ছিল। যেমন, আমি আশ্চর্যবোধ করি এ ব্যক্তির উপর, যে মৃত্যুকে সুনিশ্চিত জানিয়াও কেমন করিয়া কোন বিষয়ের উপর আনন্দিত হয়। (কেননা, কাহারও ফাঁসি সুনিশ্চিত হইলে সে কিছুতেই আনন্দিত হইতে পারে না।) আমি আশ্চর্যবোধ করি এ ব্যক্তির উপর, যাহার মৃত্যুর একীন আছে অথচ সে হাসে। আমি আশ্চর্যবোধ করি এ ব্যক্তির উপর, যে সবসময় দুনিয়ার দুর্ঘটনা ও উত্থান-পতন দেখিতেছে তারপরও দুনিয়ার প্রতি আস্থাশীল হইয়া থাকে। আমি আশ্চর্যবোধ করি এ ব্যক্তির উপর, যাহার তকদীরের উপর একীন আছে তবুও দুঃখ-কষ্টে পেরেশান হইয়া পড়ে। আমি আশ্চর্যবোধ করি এ ব্যক্তির উপর, যাহার অতি শীঘ্বই হিসাব দেওয়ার একীন আছে। তবুও নেক আমল করে না। হযরত আবু যর (রাযিঃ) পৃষ্ঠাঃ 239 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।