দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র কুরআন তেলাওয়াত যে নূর ডহা পূবের রেওয়ায়াতসমূহ দ্বারাও জানা গিয়াছে। ‘শরহে এহ্‌ইয়া’ কিতাবে “‘মারেফতে আবূ নুআঈম’ হইতে নকল করা হইয়াছে যে, হযরত বাসেত (রহঃ) হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এরশাদ উল্লেখ করিয়াছেন যে, যে সমস্ত ঘরে কুরআন তেলাওয়াত করা হয় আসমানওয়ালাদের নিকট সেইগুলি এমনভাবে চমকাইতে থাকে, যেমন জমিনওয়ালাদের নিকট আসমানের তারাসমূহ চমকাইতে থাকে। এই হাদীসটি তারগীব ও অন্যান্য কিতাবে সংক্ষেপে এইটুকুই নকল করা হইয়াছে। আসল দীর্ঘ রেওয়ায়াতটি ইবনে হিব্বান ও অন্যান্য কিতাব হইতে মোল্লা আলী কারী (রহঃ) বিস্তারিতভাবে এবং আল্লামা সুযূতী (রহঃ) কিছুটা সংক্ষিপ্তভাবে নকল করিয়াছেন। উপরে যতটুকু অংশ উল্লেখ করা হইয়াছে উহা যদিও আমাদের এই কিতাবের জন্য মুনাসিব ; কিন্তু সম্পূর্ণ হাদীসটি খুবই জরুরী ও উপকারী অনেকগুলি বিষয় সম্বলিত হওয়ার কারণে সম্পূর্ণ হাদীসই ব্যাখ্যাসহ নকল করা হইতেছে। হযরত আবূ যর গিফারী (রাযিঃ) বলেন, আমি হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলাম, আল্লাহ তায়ালা মোট কতগুলি কিতাব নাযিল করিয়াছেন? তিনি এরশাদ করিলেন, একশত ছহীফা এবং চারটি কিতাব। হযরত শীছ (আঃ)এর উপর পঞ্চাশটি, হযরত ইদরীস (আঃ)এর উপর ত্রিশটি, হযরত ইবরাহীম (আঃ)এর উপর দশটি এবং তাওরাত নাযিল হওয়ার পূর্বে হযরত মুসা (আঃ)এর উপর দশটি ছহীফা নাযিল করিয়াছিলেন। এইগুলি ছাড়া তাওরাত, ইণ্জীল, যবূর ও কুরআন এই চারটি কিতাব নাঘিল করিয়াছেন! আমি জিজ্ঞাসা করিলাম, হযরত ইবরাহীম (আঃ)এর ছহীফাসমূহে কি ছিল? তিনি এরশাদ করিলেন, সব শিক্ষণীয় দৃষ্টান্ত ছিল। যেমন, হে অত্যাচারী ও অহংকারী বাদশাহ ! আমি তোমাকে এই জন্য পাঠাই নাই যে, তুমি শুধু ধন-সম্পদ জমা করিবে। আমি তোমাকে এই জন্য পাঠাইয়াছিলাম যে, কোন মজলুমের ফরিয়াদ যেন আমার পর্যন্ত পৌছিতে না দাও ; আমার নিকট পৌঁছার পূর্বেই তুমি উহার ব্যবস্থা করিয়া দিবে। কেননা মজলুম কাফের হইলেও আমি তাহার ফরিয়াদকে রদ করি না। আমি অধম (লেখক) বলিতেছি, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সাহাবীকে কোন এলাকার আমীর বা শাসনকর্তা বানাইয়া পাঠাইতেন তখন অন্যান্য নসীহতের সহিত অত্যন্ত এহ্‌তেমামের সাথে ইহাও বলিতেন যে, ‘সাবধান! মজলুমের বদদোয়া হইতে বাঁচিয়া পৃষ্ঠাঃ 238 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।