সূচী-পত্র হযরত আয়েশা রাষিঃ) হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে, প্রত্যেক জিনিসের জন্য কোন না কোন গর্ব ও মর্যাদার বিষয় থাকে, যাহা দ্বারা সে গর্ব করিয়া থাকে। আমার উল্মতের গর্ব ও মর্যাদার বিষয় হইল কুরআন শরীফ। (হিল্য়াতুল-আওলিয়া) অর্থাৎ মানুষ নিজেদের বাপ-দাদা, খান্দান এবং এইরূপ আরও অনেক বিষয়ের দ্বারা নিজেদের মর্যাদা ও বড়াই প্রকাশ করিয়া থাকে। আর আমার উম্মতের গৌরবের বস্তু হইল আল্লাহর কালাম। কেননা ইহা পড়া, ইয়াদ করা, অন্যকে পড়ানো, ইহার উপর আমল করা ইত্যাদি সবই গৌরবের বিষয়। কেনই বা হইবে না, ইহা তো মাহবুবের কালাম, মনিবের না। ইহা ছাড়া দুনিয়ার যত মর্যাদা ও গুণাবলী আছে, উহা আজ নহে কাল অবশ্যই শেষ হইয়া যাইবে। কিন্তু কালামে পাকের মর্যাদা ও সম্মান চিরদিন থাকিবে ; কখনও শেষ হইবে না। কুরআন শরীফের ছোট ছোট গুণাবলীও এইকর্লূপ যে, উহার একটিও গৌরব করার জন্য যথেষ্ট। অথচ উহার মধ্যে সব গুণাবলীই পরিপূর্ণরূপে বিদ্যমান রহিয়াছে। যেমন উহার সুন্দর গ্রন্থনা, চমৎকার প্রকাশভঙ্গি, শব্দের পরস্পর সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক, বাক্যের অনুপম বিন্যাস, অতীত ও ভবিষ্যত ঘটনাবলীর বিবরণ, লোকদের সম্পর্কে এমন সমালোচনা যে, তাহারা মিথ্যা প্রমাণ করিতে চাহিলেও করিতে পারিবে না, যেমন ইহুদীদের আল্লাহর মহববতের দাবীদার হওয়া সত্বেও মৃত্যুর আকাঙ্খা করিতে না পারা, শ্রবণকারীর মন প্রভাবিত হওয়া, তেলাওয়াতকারী কখনও বিরক্ত না হওয়া ; অথচ অন্য সব কাল৷ম-_উহা যতই মনমাতানো হউক না কেন, প্রিয়তমের পাগল করনেওয়ালা পত্রই হউক না কেন দিনে দশ বার পড়িলে মন বিরক্ত না হইলেও বিশ বার পড়িলে নিশ্চয় বিরক্তির উদ্রেক হইবে। বিশ বার পড়িলেও যদি বিরক্তি না আসে তবে চল্লিশ বারে অবশ্যই আসিবে। মোটকথা কোন না কোন সময় বিরক্তি আসিবেই। কিন্তু কালামে পাকের একটি কুকু ইয়াদ করুন, দুইশত বার পড়ুন, চারশত বার পড়ুন, সারা জীবন পড়িতে থাকুন কখনও বিরক্তি আসিবে না। যদি কোন অসুবিধা দেখা দেয় তবে উহা নিতান্তই সাময়িক হইবে এবং অতি শীঘ্রই দূর হইয়া যাইবে। যত বেশী পড়িতে থাকিবেন ততই আনন্দ ও স্বাদ বৃদ্ধি পাইতে থাকিবে। এই সব বিষয় এমন যে, কোন মানুষের কথার মধ্যে যদি উহার একটিও সামান্য মাত্রায় পাওয়া যায় তবুও উহার উপর কতই না গৌরব করা হয়! অতএব যে কালামে পাকে এইসব গুণাবলী পর্ণ মাত্রায় রহিয়াছে উহা কত গৌরবের পৃষ্ঠাঃ 236 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।