সূচী-পত্র রিয়াজত-মুজাহাদা, যিকির-আযকার ও শুগলের ছবক দিয়া থাকেন। হাদীসে আছে, যখন বান্দা গোনাহ করে তখন তাহার অন্তরে একটি কাল দাগ পড়িয়া যায়। যদি সে খালেছ তওবা করে তবে কাল দাগটি মিটিয়া যায়। আর যদি আরও একটি গোনাহ করে তবে আরও একটি দাগ পড়িয়া যায়। এইভাবে একের পর এক গোনাহ করিতে থাকিলে একের পর এক দাগসমূহ দ্বারা অন্তর একেবারে কাল হইয়া যায়। অতঃপর এই অন্তরে আর ভাল কাজের প্রতি কোন আগ্রহই থাকে না। বরং মন্দ কাজের প্রতিই তাহার আকর্ষণ বাড়িয়া যায়। আয় আল্লাহ ! এই অবস্থা হইতে (আমাদেরকে হেফাজত করুন। কুরআন পাকের এই আয়াতে এই দিকেই ইঙ্গিত করা হইয়াছে 3 5 L EL SE SL - E3 অর্থাৎ, নিশ্চয় তাহাদের বদআমলসমূহ তাহাদের অস্তরে মরিচা জমাইয়া দিয়াছে। (সূরা মুতাফ্ফিফীন, আয়াত £ ১৪) আরেক হাদীসে আছে, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, আমি তোমাদের মধ্যে দুইজন উপদেশদাতা রাখিয়া গেলাম। একটি কথা বলে অপরটি চুপ থাকে। প্রথমটি কুরআন শরীফ আর দ্বিতীয়টি মৃত্যুর স্মরণ। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শিরধার্য, কিন্ত উপদেশদাতা তাহার জন্যই হইবে, যে উপদেশ কবুল করে এবং উপদেশের প্রয়োজন আছে বলিয়া মনে করে। কিন্তু যে ক্ষেত্রে দীন-ধর্মকেই অনর্থক ও উন্নতির পথে বাধা মনে করা হয়, সেক্ষেত্রে টপদেশের প্রয়োজনই বা কাহার, আর উপদেশই বা কি কাজে আসিবে? ৷: হযরত হাসান বসরী (রহঃ) বলেন, পূর্বেকার লোকেরা কুরআন শরীফকে আল্লাহর ফরমান মনে করিত, রাতভর উহার মধ্যে চিন্তা-ভাবনা করিত, আর দিনের বেলায় উহার উপর আমল করিত। কিন্ত তোমরা ট্হার হরফ ও যের-যবরকে তো খুবই দুরস্ত করিতেছ, কিন্তু উহাকে শাহী ফরমান মনে কর না এবং উহার মধ্যে চিন্তা-ফিকির কর না। driers © UGG 2 © hUSP BSL SSS bh Eh HILL Ah SACO bE em 5 ret Piweur SA BASE GY OTT IH Ald sb.) পৃষ্ঠাঃ 235 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।