দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

Ld ALN AER Pd Ed) lS 135 255 Lf A Cd wlNit GFE) ” wr EDEL -42> (5 হযরত আউস ছাকাফী (রাযিঃ) হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরশাদ নকল করিয়াছেন যে, কুরআন শরীফ মুখস্থ পড়িলে একহাজার গুণ ছওয়াব হয় আর দেখিয়া পড়িলে দুই হাজার গুণ পর্যন্ত ছওয়াব বৃদ্ধি পায়। (বায়হাকী ৪ শুয়াব) হাফেজে কুরআনের বিভিন্ন ফধীলত পূর্বে বর্ণিত হইয়াছে। এই হাদীসে দেখিয়া পড়ার ফধীলত এই জন্য আসিয়াছে যে, কুরআন শরীফ দেখিয়া পড়ার মধ্যে চিন্তা-ফিকির বেশী করা যায়।' আবার ইহাতে কয়েকটি এবাদত একসাথে হয়, যথা--কুরআনে পাক দেখা, কুরআনে পাক হাতে স্পর্শ করা ইত্যাদি। এই জন্যই দেখিয়া পড়া উত্তম। তবে কোন কোন রেওয়ায়াতে মুখস্থ পড়াকে উত্তম বলা হইয়াছে, তাই ওলামায়ে কেরামের মধ্যেও এই ব্যাপারে মতভেদ দেখা দিয়াছে যে, কালামে পাক মুখস্থ পড়া উত্তম নাকি দেখিয়া পড়া উত্তম। এক জামাতের রায় হইল, উপরোক্ত হাদীসের কারণে কুরআন শরীফ দেখিয়া পড়া উত্তম। কারণ ইহাতে ভুল পড়া হইতে বাঁচিয়া থাকা যায় এবং কুরআনের উপর নজর থাকে। অন্যান্য রেওয়ায়াতের কারণে আরেক জামাত মুখস্থ পড়াকে প্রাধান্য দেন। কারণ ইহাতে খুশু ও মনোযোগ বেশী হয় এবং রিয়া থাকে না, তদুপরি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও মুখস্থ পড়ার অভ্যাস ছিল। ইমাম নবভী (রহঃ) ইহার ফায়সালা দিয়াছেন যে, মানুষের অবস্থা হিসাবে ফযীলত বিভিন্ন হইবে। দেখিয়া পড়িলে যাহার মনোযোগ ও চিন্তা-ফিকির বেশী হয় তাহার জন্য দেখিয়া পড়া উত্তম। আর মুখস্থ পড়িলে যাহার মনোযোগ ও চিন্তা-ফিকির বেশী হয় তাহার জন্য মুখস্থ পড়া উত্তম। হাফেজ ইবনে হজর (রহঃ)ও ‘ফতনুল বারী’ নামক কিতাবে এই ব্যাখ্যাটিকেই পছন্দ করিয়াছেন। কথিত আছে, অধিক পরিমাণে তেলাওয়াতের কারণে হযরত ওসমান (রাযিঃ)এর নিকট দুই জিল্দ কুরআন শরীফ ছিড়িয়া গিয়াছিল। ‘শরহে এহ্‌ইয়া’ কিতাবে আমর ইবনে মাইমূন (রহঃ) নকল করিয়াছেন, যে ব্যক্তি ফজরের নামায পড়িয়া পৃষ্ঠাঃ 233 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।