সূচী-পত্র ALi Rls ac 0 ol aoa 3 LS ELI | ats G3 5 ET হযরত আয়েশা (রাযিঃ) হইতে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরশাদ বর্ণিত আছে যে, নামাযের ভিতর কুরআন তেলাওয়াত করা নামাযের বাহিরে তেলাওয়াত করা হইতে উত্তম। আর মামাযের বাহিরে তেলাওয়াত করা তসবীহ এবং তকবীর হইতে উত্তম। আর তসবীহ পড়া ছদকা হইতে উত্তম। আর ছদকা রোযা হইতে উত্তম। আর রোযা দোযখ হইতে বাঁচিবার জন্য ঢালস্বরূপ। (বায়হাকী ৪ শুয়াব) কুরআন তেলাওয়াত যিকির হইতে উত্তম হওয়ার বিষয়টি খুবই স্পষ্ট কারণ, ইহা আল্লাহ তায়ালার কালাম। আর ইহা পূর্বেই জানা গিয়াছে যে, অন্যান্য কালামের উপর আল্লাহ তায়ালার কালামের ফযীলত এইরূপ যরপ স্বয়ং আল্লাহ তায়ালার ফযীলত সমস্ত মখলূুকের উপর। আল্লাহর যিকির ছদকা হইতে উত্তম হওয়ার বিষয়টি অন্যান্য রেওয়ায়াতেও আসিয়াছে। ছদকা রোযা হইতে উত্তম, যাহা এই হাদীস দ্বারা বুঝা যায় ; কিন্তু অপর কিছু রেওয়ায়াত দ্বারা ইহার বিপরীত অর্থাৎ রোযা উত্তম বুঝা যায়। আসলে এই পার্থক্য অবস্থাভেদে হইবে। কোন অবস্থায় রোযা উত্তম হইবে। আর কোন অবস্থায় ছদকা উত্তম হইবে। এমনিভাবে ব্যক্তি হিসাবেও পার্থক্য হইবে। কোন কোন লোকের জন্য রোযা উত্তম। এই হাদীসে বর্ণিত সর্বনিম্ন স্তরের আমল রোযাই যখন দোযখ হইতে বাঁচিবার ঢালস্বরূপ, তখন সর্বোচ্চ আমল কুরআন তেলাওয়াতের ফযীলত কী হইবে তাহা সহজেই অনুমেয় " ইমাম গায্যালী (রহঃ) ‘এহ্ইয়াউল উলূম’ কিতাবে হযরত আলী (রাযিঃ) হইতে নকল করিয়াছেন যে, যে ব্যক্তি নামাযে দাঁড়াইয়া কুরআন পড়িল সে প্রতি হরফে একশত নেকী পাইবে, যে ব্যক্তি নামাযে বসিয়া পড়িল সে প্রতি হ্রফে পঞ্চাশ নেকী পাইবে, যে নামাযের বাহিরে ওযুর সহিত পড়িল সে পঁচিশ নেকী পাইবে, আর যে ওযু ছাড়া পড়িল সে দশ নেকী পাইবে, আর যে নিজে পড়ে নাই কিন্তু কান লাগাইয়া কুরআন তেলাওয়াত শুনিয়াছে সেও প্রতি হরফের বদলে একটি করিয়া নেকী পাইবে। পৃষ্ঠাঃ 231 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।