সূচী-পত্র হেফজ ইয়াদ করিল এবং উঁহার হালালকে হালাল ও হারামকে হারাম জানিল, আল্লাহ তায়ালা তাহাকে জান্নাতে দাখেল করিবেন এবং তাহার পরিবারের, এমন দশজন লোকের জন্য তাহার সুপারিশ কবূল করিবেন, যাহাদের জন্য জাহান্নাম ওয়াজিব হইয়া গিয়াছে। (তিরমিযী, ইবনে মাজাহ, আহমদ, দারিমী) ইনশাআল্লাহ প্রত্যেক মুমিন জান্নাতে প্রবেশ করিবেই যদিও বদ আমলের শাস্তি ভোগ করিয়া হউক না কেন। কিন্তু হাফেজদের ফযীলত হইল তাহারা প্রথম হইতেই জান্নাতে প্রবেশের অনুমতি পাইবেন। আর ফাসেক ফাজের কবীরা গোনাহে লিপ্ত দশ ব্যক্তির জন্য তাহাদের সুপারিশ কবুল করা হইবে। কাফেরদের জন্য নয় ; কেননা, তাহাদের জন্য কোন সুপারিশ নাই। আল্লাহ তায়ালা বলেন Sly CG TENTS LE AE 2 LG ah SB IL oases অর্থাৎ, যে ব্যক্তি আল্লাহর সহিত শরীক করে, আল্লাহ তাহার উপর জান্নাতকে হারাম করিয়া দিয়াছেন এবং তাহার ঠিকানা হইল জাহান্নাম । আর জালেমদের জন্য কোন সাহায্যকারী নাই। (সূরা মায়িদা, আয়াত ৪ ৭২) অন্যত্র এরশাদ হইয়াছে অর্থাৎ, নবী এবং মুমিনদের পক্ষে মুশরিকদের জন্য ক্ষমা চাহিবার কোন অধিকার নাই ; যদিও তাহারা আত্মীয় হয় (সূরা তওবা, আয়াতঃ ১১৩) কুরআনের আয়াত এই বিষয়ে পরিষ্কার যে, মুশরিকদের জন্য কোন ক্ষমা নাই। কাজেই বুঝা গেল, হাফেজদের সুপারিশ বলিতে এ সকল মুসলমানদের জন্য সুপারিশ বুঝানো হইয়াছে, যাহাদের গোনাহের কারণে জাহান্নামে প্রবেশ করা জরুরী হইয়া গিয়াছিল। যাহারা জাহান্নাম হইতে রক্ষা পাইতে চায় তাহারা যদি নিজেরা হাফেজ না হইয়া থাকে, এখন হেফজ করাও যদি তাহাদের জন্য সম্ভবপর না হয়, তবে অস্ততপক্ষে নিজের কোন নিকট আত্মীয়কে হাফেজ বানানো উচিত। যেন তাহার ওসীলায় সে নিজের বদ আমলের শাস্তি হইতে রক্ষা পাইতে পারে। আল্লাহ্ তায়ালার কত বড় মেহেরবানী এ ব্যক্তির উপর, যাহার বাপ, চাচা, দাদা, নানা, মামা সকলেই হাফেজ। হে আল্লাহ! আপনি এই নেয়ামত আরও বাড়াইয়া দিন। (স্বয়ং লেখক সেই খান্দানের একজন।) পৃষ্ঠাঃ 228 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।