দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র সন্তানদেরকে বাঁচাইবার চেষ্টা করুন ; কিন্ত উকুনের ভয়ে কাপড় না পরা কোন বুদ্ধিমানের কাজ নয়। তবে কাপড় পরিষ্কার রাখার চেষ্টা অবশ্যই করা চাই। মোটকথা, যদি সন্তানকে দ্বীনদারীর যোগ্যতা শিক্ষা দেন তবে আপনি জবাবদিহিতা হইতে রক্ষা পাইবেন। তদুপরি সে যতদিন জীবিত থাকিয়া নেক আমল করিবে এবং আপনার জন্য দোয়া ও এস্তেগফার করিবে-_এইগুলি আপনার মর্যাদা বৃদ্ধির কারণ হইবে! কিন্তু যদি দুনিয়ার খাতিরে সামান্য দু’ চার পয়সার লোভে তাহাকে দ্বীনী শিক্ষা হইতে মাহরূম রাখেন তবে শুধু এইটুকুই নয় যে, আপনাকে নিজের কৃতকর্মের ফল ভোগ করিতে হইবে ; বরং তাহার দ্বারা সংঘটিত যাবতীয় অন্যায় আচরণ ও গোনাহের কাজসমূহ আপনার আমলনামায় লিপিবদ্ধ হইবে। আল্লাহর ওয়াস্তে নিজের অবস্থার প্রতি রহম করুন। দুনিয়ার জীবন যে কোন অবস্থায়ই কাটিয়া যাইবে, আর ' মৃত্যু যে কোন দুঃখ-কষ্ট ও বেদনার পরিসমাপ্তি ঘটাইবে ; কিন্তু যে কষ্টের পর মৃত্যু নাই সেই কষ্টের কোন সীমা নাই। /, LALA SANG LEE VEN NEG INE * oe E ASI IAS wl HAA ful dol 25 le HL, 4 EN EHS BH হযরত উকবা ইবনে আমের (রাযিঃ) বলেন, আমি হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলিতে শুনিয়াছি যে, যদি কুরআন শরীফকে কোন চামড়ার ভিত্র রাখিয়া আগুনে ফেলিয়া দেওয়া হয়, তবে উহা পুড়িবে না। দোরিমী) মাশায়েখে হাদীস এই রেওয়ায়েতের দুইটি ব্যাখ্যা করিয়াছেন। কেহ কেহ বলিয়াছেন, চামড়া দ্বারা যে কোন জন্তুর চামড়াকে এবং আগুন দ্বারা দুনিয়ার আগুনকেই বুঝানো হইয়াছে। এই অর্থে ইহা একটি বিশেষ মোজেযা। যাহা হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যমানার সহিত খাছ ছিল, যেমন অন্যান্য নবীদের মোজেযা তাহাদের যমানার সহিত খাছ ছিল। দ্বিতীয় অর্থ হইল, চামড়ার দ্বারা মানুষের চামড়া এবং আগুন দ্বারা জাহান্নামের আগুন বুঝানো হইয়াছে। এই অর্থে হুকুমটি ব্যাপক হইবে ; কোন যমানার সহিত খাছ হইবে না। অর্থাৎ যে ব্যক্তি কুরআনের হাফেজ হইবে তাহাকে যদি কোন অন্যায়ের কারণে জাহান্নামে নিক্ষেপ করা হয় তবুও আগুন তাহার উপর কোন ক্রিয়া করিবে না। অন্য পৃষ্ঠাঃ 226 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।