দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র PAU Bibel adi cE L AL axas252313 Als lo (aol 6 হযরত মুআয জুহানী (রাযিঃ) হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এরশাদ নকল করিয়াছেন যে, যে ব্যক্তি কুরআন পড়িবে এবং উহার উপর আমল করিবে তাহার পিতামাতাকে কিয়ামতের দিন এমন একটি মুকুট পরানো হইবে, যাহার আলো সূর্যের আলো হইতেও বেশী হইবে যদি সেই সূর্য তোমাদের ঘরে হয়। সুতরাৎ যে ব্যক্তি নিজে কুরআনের উপর আমল করে তাহার সম্পর্কে তোমাদের কি ধারণা! (আবূ দাউদ, আহমদ, হাকিম) অর্থাৎ কুরআনে পাক পড়ার এবং উহার উপর আমল করার বরকত এই যে, কুরআন পাঠকারীর মাতাপিতাকে এমন মুকুট পরানো হইবে যাহার আলো সূর্যের আলো হইতেও অনেক বেশী হইবে। যদি সেই সূর্য তোমাদের ঘরে হয়? অর্থাৎ সূর্য এত দূর হইতেও কত বেশী আলো দেয়, আলো ও চমক আরও বহুগুণ বাড়িয়া যাইবে। সুতরাং কুরআন পাঠকারীর মাতাপিতাকে যে মুকুট পরানো হইবে উহার আলো ঘরে উদিত হওয়া সূ হইতেও বেশী হইবে। আর যখন তেলাওয়াতকারীর পিতামাতার জন্য এত বড় সম্মান রহিয়াছে, তখন স্বয়ং তেলাওয়াতকারীর প্রতিদান কত বড় হইবে, তাহা নিজেই অনুমান করিয়া নিতে পারে। যাহারা ওসীলা তাহাদেরই যখন এত মর্যাদা তখন আসল পড়নেওয়ালার মর্যাদা আরও বন্ুগুণ বেশী হওয়াই স্বাভাবিক। মাতাপিতাকে এই সম্মান শুধু এই জন্যই দেওয়া হইবে যে, তাহারা সন্তানের জন্ম ও শিক্ষার মাধ্যম হইয়াছেন। ' সূর্য ঘরে হওয়া সম্বন্ধে যে উপমা দেওয়া হইয়াছে, উহাতে সূর্য নিকটবর্তী হওয়ার কারণে আলো অধিক অনুভূত হওয়া ছাড়াও একটি থাকিলে উহার প্রতি আকর্ষণ ও মহব্বত বেশী হয়। তাই সূর্য দূরবর্তী হওয়ার কারণে যেরূপ অজানা অচেনা ভাব রহিয়াছে, সর্বদা নিকটে থাকার কারণে উহা মহববতে পরিণত হইবে। এই হিসাবে আলো ছাড়াও উহার সহিত মহব্বতের প্রতিও ইঙ্গিত বুঝা যায়। এখানে আরও একটি ইঙ্গিত এই যে, উহা তাহার নিজের হইবে। অর্থাৎ সূর্যের দ্বারা যদিও সকলেই উপকৃত হয় কিন্তু উহা যদি কাহাকেও দান করিয়া দেওয়া হয় পৃষ্ঠাঃ 224 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।