দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র যতগুলি আয়াতের পারদশী হইবে ততগুলি স্তর উপরে তাহার ঠিকানা হইবে। আর যে ব্যক্তি পুরা কালামে পাকের পারদর্শী হইবে, তাহার ঠিকানা সবচেয়ে উপরের স্তরে হইবে। মোল্লা আলী কারী (রহঃ) লিখিয়াছেন যে, হাদীস শরীফে আসিয়াছে, কুরআন পাঠকারীর চেয়ে উপরে জান্নাতে আর কোন স্তর নাই। সুতরাং কুরআন পাঠকারীগণ আয়াতসমূহ পরিমাণ উন্নতি করিবেন। আল্লামা দানী (রহঃ) হইতে নকল করা হইয়াছে যে, কেরাতবিশারদগণ এই ব্যাপারে একমত যে, কুরআন শরীফে ছয় হাজার আয়াত আছে। কিন্তু পরবর্তী সংখ্যাগুলিতে মতভেদ আছে। কয়েকটি মতামত হইল ২০৪, ১৪, ১৯, ২৫, ৩৬ | “শরহে এহ্‌ইয়া’ কিতাবে আছে যে, প্রতিটি আয়াত জান্নাতের এক একটি স্তর। সুতরাং কৃারীকে বলা হইবে, নিজের তেলাওয়াত পরিমাণ জান্নাতের স্তরে আরোহণ করিতে থাক। যে ব্যক্তি পুরা কুরআন শরীফ পড়িয়া নিবে সে জান্নাতের সর্বোচ্চ স্তরে পৌছিয়া যাইবে। আর যে ব্যক্তি কিছু অংশ পড়িয়া থাকিবে সে সেই পরিমাণ মর্যাদায় গিয়া পৌছিবে। মোট কথা, কেরাত যেখানে শেষ হইবে তাহার মর্যাদার স্তরও সেখানে শেষ হইবে। বান্দার (লেখকের) মতে এই হাদীসটির অন্য একটি অর্থ হইতে পারে--যদি ইহা ঠিক হয় তবে আল্লাহর পক্ষ হইতে ; আর ভুল হইলে উহা আমার ও শয়তানের পক্ষ হইতে ; আল্লাহ ও তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা হইতে সম্পূর্ণ নির্দোষ। সেই অর্থ এই যে, উপরোক্ত হাদীসে এক এক আয়াতের দ্বারা এক এক স্তর উন্নতি লাভের যে কথা বলা হইয়াছে হাদীসে এই উন্নতি উদ্দেশ্য নয়। কারণ, এইভাবে স্তর পাওয়ার জন্য তারতীলের সহিত পড়া না পড়ার বাহ্যতঃ কোন সম্পর্ক দেখা যায় না। যখন এক আয়াত পড়া হইবে, তারতীলের সহিত পড়া হউক বা না হউক এক স্তর উন্নতি হইবে। বরং উক্ত হাদীসে বাহ্যতঃ গুণগত উন্নতি বুঝানো হইয়াছে যাহাতে তারতীলের সহিত পড়া না পড়ার দখল রহিয়াছে। সুতরাং যে তারতীলের সহিত দুনিয়াতে পড়িত সেই তারতীলের সহিত আখেরাতেও পড়িতে পারিবে এবং সেই অনুযায়ীই তাহার মর্যাদার স্তরে উন্নতিও হইতে থাকিবে। মোল্লা আলী কারী (রহঃ) এক হাদীস হইতে বর্ণনা করেন যে, দুনিয়াতে বেশী বেশী তেলাওয়াত করিলে আখেরাতে কুরআন শরীফ ইয়াদ ধাকিবে নতুবা ভুলিয়া যাইবে। আল্লাহ পাক রহম করুন-_আমাদের মধ্যে পৃষ্ঠাঃ 221 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।