দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র শব্দসমূহ জবান হইতে বাহির হইয়া কান পর্যন্ত পৌছে এবং অন্তরে আছর করে। (৫) এইরূপ আওয়াজে পড়া যাহাতে দরদ পয়দা হয় এবং দিলের উপর তাড়াতাড়ি আছর করিতে পারে। কেননা দরদ ভরা আওয়াজ দিলের উপর খুব দ্রুত আছর করে এবং রূহ শক্তিশালী হয় ও আছর গ্রহণ করে। এই কারণেই হাকিমগণ বলিয়াছেন, যে ওষধের আছর অন্তরে পৌঁছান দরকার উহা সুগন্ধির সহিত মিশাইয়া দেওয়া চাই। এইভাবে দিল উহাকে তাড়াতাড়ি টানিয়া নেয়। আর যে ওষধের আছর কলিজায় পৌছান দরকার উহা মিষ্টির সহিত মিলাইয়া দেওয়া চাই। কারণ কলিজা মিষ্টি চোষণ করিয়া থাকে। তাই আমার মতে তেলাওয়াতের সময় যদি খাছভাবে সুগন্ধি ব্যবহার করা হয় তবে অন্তরের উপর প্রভাব বিস্তারে অধিক সহায়ক হইবে। (৬) তাশদীদ ও মদকে ভালভাবে স্পষ্ট করিয়া পড়া। কারণ এইগুলি স্পষ্ট করিয়া পড়ার দ্বারা কালামে পাকের আজমত প্রকাশ পায় এবং অন্তরে প্রভাব সৃষ্টি করিতে সহায়ক হয়। (৭) রহমত ও আজাবের আয়াতসমূহের হক আদায় করা। যাহা ভূমিকায় আলোচনা করা হইয়ছে। এই সাতটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখাকেই তারতীল বলা হয়। আর এই সবগুলির মূল উদ্দেশ্য একটাই, অর্থাৎ কালামে পাকের মধ্যে গবেষণা ও চিন্তা-ফিকির করা। হযরত উল্মে সালামা (রাযিঃ)কে কেহ্‌ জিজ্ঞাসা করিল যে, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন শরীফ কিভাবে তেলাওয়াত করিতেন? তিনি বলিলেন, হরকতসমূহকে বাড়াইতেন অর্থাৎ যের যবর ইত্যাদি পরিপূর্ণভাবে উচ্চারণ করিতেন এবং প্রত্যেকটি হরফ পৃথক পৃথক ও স্পষ্টভাবে উচ্চারণ করিতেন। তারতীলের সহিত তেলাওয়াত করা মুস্তাহাব যদিও অর্থ বুঝে না আসে। ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, আমি তারতীলের সহিত সূরা আল-কারিয়া ও সূরা ইযা যুলযিলাত পাঠ করি ; ইহা আমার নিকট তারতীল ছাড়া সূরা বাকারা ও সূরা আলি ইমরান পাঠ করা হইতেও উত্তম। ব্যাখ্যাকারীগণ ও মাশায়েখগণ বর্ণিত হাদীসের অর্থ এইরূপ করিয়াছেন যে, কুরআনে পাকের এক একটি আয়াত পড়িতে থাক এবং মর্যাদার এক একটি স্তরে উঠিতে থাক। কারণ, বিভিন্ন রেওয়ায়েতের দ্বারা বুঝা যায় যে, জান্নাতের স্তর কালামুল্লাহ শরীফের আয়াতের বরাবর। সুতরাং যে ব্যক্তি EE HE EE NEE pn EET UE BE OC IVE EES পৃষ্ঠাঃ 220 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।