সূচী-পত্র দিন ছাহেবে কুরআনকে বলা হইবে, কুরআন শরীফ পড়িতে থাক এবং বেহেশতে মর্যাদার স্তরসমূহে আরোহণ করিতে থাক এবং থামিয়া থামিয়া পড় যেভাবে দুনিয়াতে থামিয়া থামিয়া পড়িতে । তোমার মর্যাদা উহাই হইবে, যেখানে তুমি শেষ আয়াতে পৌছিবে। ‘ছাহেবে কুরআন’ দ্বারা বাহ্যতঃ হাফেজকে বুঝানো হইয়াছে। মোল্লা আলী কারী (রহঃ) বিস্তারিত আলোচনায় এই ফযীলত হাফেজদের জন্যই সাব্যস্ত করিয়াছেন ; নাযেরা পড়নেওয়ালাগণ ইহার মধ্যে শামেল নয়। প্রথমতঃ এই কারণে যে, ছাহেবে কুরআন শব্দটিই এই দিকে ইঙ্গিত করে। দ্বিতীয়তঃ এই কারণে যে, ‘মুসনাদে আহমাদ’ কিতাবে বর্ণিত আছে_ (44 25 1/047 55 অৰ্থাৎ, যতটুকু কুরআন শরীফ তাহার সঙ্গে আছে সবটুকু পড়িবে। এই বাক্যটি আরও স্পষ্ট করিয়া দেয় যে, ইহা দ্বারা হাফেজকে বুঝানো হইয়াছে। যদিও বেশী পরিমাণে তেলাওয়াতকারী নাজেরা পড়নেওয়ালাগণও ইহার অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা আছে। ‘মিরকাত’ কিতাবে আছে, এইরূপ পড়নেওয়ালা ইহার অন্তর্ভুক্ত নয় যাহাকে কুরআন লানত করে। যেমন অন্য এক হাদীসে আছে, বহু কুরআন পড়নেওয়ালা এমন আছে, যাহারা কুরআন পড়ে কিন্তু কুরআন তাহাদের উপর লানত করে। কাজেই যদি কোন ব্যক্তির ঈমান-আকীদা দুরস্ত না থাকে তবে কুরআন শরীফ পড়ার দ্বারা তাহাকে মকবুল বলা যাইবে না। খারেজী সম্প্রদায়ের লোকদের ব্যাপারে এই ধরণের বহু হাদীস বর্ণিত হইয়াছে। তারতীল অর্থাৎ ‘থামিয়া থামিয়া পড়া’ সম্পর্কে শাহ আব্দুল আযীয (রহঃ) তাহার তাফসীর গ্রন্থে লিখিয়াছেন যে, অভিধানে পরিষ্কার ও স্পষ্ট বিষয়ের প্রতি লক্ষ্য রাখিয়া তেলাওয়াত করাকে তারতীল বলে। যথা $= (১) হরফসমূহ সহীহভাবে উচ্চারণ করা অর্থাৎ মাখরাজ আদায় করিয়া পড়া। যাহাতে & এর জায়গায় ও এবং ১.৮ এর জায়গায় & উচ্চারণ না হয়। (২) ওয়াকফ-এর জায়গায় ভালভাবে থামা। যাহাতে বাক্যের সংযোগ ও বিরাম অসঙ্গত না হয়। (৩) হরকতসমূহে ইশবা’ করা। অর্থাৎ যের যবর ও পেশকে ভালভাবে স্পষ্ট করিয়া পড়া। (৪) আওয়াজ কিছুটা বুলন্দ করিয়া পড়া। যাহাতে কালামে পাকের পৃষ্ঠাঃ 219 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।